ঢাকা, সোমবার ১৫, জুন ২০২৬ ২২:০৯:০৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র? যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ় স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে

নববধূর সঙ্গে লিটন দাসের বিয়ের ছবি ভাইরাল

ক্রীড়া প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:২০ পিএম, ২৯ জুলাই ২০১৯ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইংল্যান্ড বিশ্বকাপে দুর্দান্ত পারফরম করা লিটন দাস জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন। দেবশ্রী বিশ্বাস সঞ্চিতার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। গতরাতে ছিল তাদের বিবাহোত্তর সংবর্ধনা।

রাজধানীর মিরপুরের একটি কমিউনিটি সেন্টারে লিটন-সঞ্চিতার বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান হয়। সকালে একই সেন্টারে দেবশ্রী বিশ্বাস সঞ্চিতার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন বাংলাদেশ দলের এ ওপেনার।

বিবাহোত্তর সংবর্ধনায় অতিথি-শুভানুধ্যায়ীদের শুভেচ্ছায় সিক্ত হন লিটন। সবাই তাকে নতুন জীবনে শুভকামনা জানান।

‘লাল টুকটুকে’ জীবনসঙ্গীর সঙ্গে লিটন দাসের বিয়ে ও সংবর্ধনার বেশ কয়েকটি ছবি ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। দুটি অনুষ্ঠানেই লিটন ও তার স্ত্রীকে বেশ হাস্যোজ্জ্বল দেখা গেছে।

বৌভাতে লিটন দাস মিস করছেন তার সতীর্থদের। তার বৌভাত অনুষ্ঠানের সময় তামিম-মুশফিক-মাহমুদউল্লাহ-সৌম্য-সাব্বিরা শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে খেলছিলেন। তাই তাদের কেউ-ই উপস্থিত হতে পারেননি।

লিটন যাকে বিয়ে করেছেন তার নাম দেবশ্রী বিশ্বাস সঞ্চিতা। তিনি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী।

এর আগে নিউজিল্যান্ড সিরিজ শেষে ধর্মীয় রীতিতে লিটন দাসের আশীর্বাদ সম্পন্ন হয়। সে সময় দিনাজপুর শহরে নিজের বাড়িতে এই আয়োজন সম্পন্ন হয়। আশীর্বাদে দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে গত ৭ জুলাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন, লিটনের বিয়ে। এ কারণে তাকে স্কোয়াডে রাখা হচ্ছে না।

-জেডসি