নববর্ষে ডুডল দিয়ে শুভেচ্ছা জানাল গুগল
ডেস্ক রিপোর্ট | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৩ পিএম, ১৪ এপ্রিল ২০২১ বুধবার
ছবি: ইন্টারনেট
আজ পহেলা বৈশাখ। বাংলা নববর্ষ ১৪২৮। ১৪২৭ সনকে বিদায় জানিয়ে বাংলা বর্ষপঞ্জিতে যুক্ত হলো নতুন বছর। গত বছরের মতো এবারও আনন্দের সময় কেড়ে নিচ্ছে করোনাভাইরাস।
স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রাখার সরকারি নির্দেশনার কারণে এবারের বাংলা নববর্ষ বরণে থাকছে না শারীরিক উপস্থিতি। ফলে দ্বিতীয় বারের মতো করোনাকালের পয়লা বৈশাখ দেখছে বাংলাদেশ।
কিন্তু অনলাইনে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। গুগল হোমপেজে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে প্রকাশ করেছে বিশেষ ডুডল।
বাংলা নববর্ষ ১৪২৮ উপলক্ষে সার্চ ইঞ্জিন গুগল নতুন ডুডল প্রকাশ করেছে। গুগলের হোমপেজে গেলেই বুধবার (১৪ এপ্রিল) চোখে পড়ছে পয়লা বৈশাখ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রার জন্য বানানো হচ্ছে বাঘের মুখোশ ও বিভিন্ন প্রতিকৃতি। লাল, নীল, সাদা রঙ তুলির ছোঁয়ায় আরও ফুটিয়ে তোলা হচ্ছে বাঘের চোখ। তারই অ্যানিমেটেড রূপ গুগলের সার্চ বারে শোভা পাচ্ছে।
গুগলের হোম পেজে দেখানো বিশেষ লোগো হচ্ছে এই ডুডল। বিশেষ কোনো দিন কিংবা বিশেষ কোনো ব্যক্তির জন্য সার্চ বক্সের ওপরে নিজেদের লোগো বদলে বিশেষ দিনটির সঙ্গে মানানসই নকশার যে লোগো তৈরি করে গুগল, তা-ই ডুডল।
গুগলের দেখানো ম্যাপ অনুযায়ী নববর্ষের ডুডলটি শুধু বাংলাদেশ থেকেই দেখা যাচ্ছে। গত বছরেও গুগল পয়লা বৈশাখের ডুডল তৈরি করেছিল। ওই ডুডলে প্রতীকী রঙিন হাতি তুলে ধরেছিল গুগল।
-জেডসি
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা







