ঢাকা, বুধবার ২৮, অক্টোবর ২০২৬ ০:১১:০৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭ চট্টগ্রামে বাস-লরির সংঘর্ষে নারীসহ নিহত ৫ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস

নববিবাহিত কিশোরী নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১০:৫৫ পিএম, ১৯ এপ্রিল ২০১৮ বৃহস্পতিবার

নাটোরের লালপুরে বিয়ের ১৫ দিন পর  এক কিশোরী রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে। নিখোঁজ হওয়ার পর চার দিন পেড়িয়ে গেলেও আজ বৃহস্পতিবার পর্যন্ত তার কোন খোঁজ মেলেনি।

 

নিখোঁজ নববিবাহিত ফাতেমা খাতুন (১৫) নাটোরের লালপুর উপজেলার মহারাজপুর গ্রামের মহিরউদ্দিনের মেয়ে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, ১৫ এপ্রিল বিকেলে নাগশোষা গ্রামের তেজেন খানের মেয়ে হাজেরার বাড়িতে বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে আর ফিরে যাননি ফাতেমা।

 

মেয়েটির বাবা মহিরউদ্দীন জানান, ১৫ দিন আগে রাজশাহী জেলার বাঘা উপজেলার সুলতানপুর গ্রামের মেহের আলীর ছেলের সঙ্গে ফাতেমার বিয়ে হয়। সে ১৫ এপ্রিল বান্ধবীর বাড়িতে বেড়াতে গেলে ফিরতে দেরি হলে খোঁজাখুঁজি শুরু করি। ৫ দিন হলেও এখনও তাকে পাওয়া যায়নি।

 

তিনি অভিযোগ করে বলেন, আমার মেয়েকে হাজেরার মেয়ে দিপালী কৌশলে অপহরণ করেছে। হাজেরার বাড়ির সবাই পালিয়েছে বলেও তিনি অভিযোগ করেন।

 

এ ব্যাপারে বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আনিসুর রহমান জানান, মেয়েটির পরিবারকে থানায় অভিযোগ করতে পরামর্শ দেয়া হয়েছে। তবে এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ করা হয়নি।