নভেম্বরের মধ্যে যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু হবে ৩ লাখ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৮ এএম, ৭ আগস্ট ২০২০ শুক্রবার
ছবি: ইন্টারনেট
করোনায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। ইতোমধ্যে সেখানে এক লাখ ৬০ হাজার কোভিড-১৯ আক্রান্ত মানুষের প্রাণহানি হয়েছে। তবে এর মধ্যে আরও বেশি উদ্বেগের পূর্বাভাস দিয়েছে দেশটির স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তারা বলছেন, নভেম্বরের শেষ হওয়ার পর অর্থাৎ ১ ডিসেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা ৩ লাখে গিয়ে ঠেকবে।
আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের জন্য এমন আশঙ্কাজনক পূর্বাভাসটি দিয়েছে ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তারা যদিও বলছে, আগামী ১ ডিসেম্বরের মধ্যে যুক্তরাষ্ট্রে করোনায় প্রাণহানির সংখ্যা ৩ লাখে দাঁড়াবে তবে মানুষ মাস্কের ব্যাপারে খুঁতখুঁতে হলে এই সময়ে ৭০ হাজার জীবন বাঁচানো সম্ভব।
ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অবন হেলথ ম্যাট্রিক্স অ্যান্ড ইভালুয়েশন এর পরিচালক ডা. ক্রিস্টোফার মুরে বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্রে একটা নাটকীয় পরিবর্তন লক্ষ্য করছি। দেখা যাচ্ছে সংক্রমণ মানুষ মাস্ক পরে আর সামাজিক দূরত্ব মানে কিন্তু সংক্রমণ কমলে আবার এসব করতে দেখা যাচ্ছে না তাদের।’
অধ্যাপক ডা. ক্রিস্টোফার মুরে আরও জানাচ্ছেন, সংক্রমণ কমলেও মানুষ যদি এসব সুরক্ষা সংক্রান্ত বিধি মেনে না চলে তাহলে তাহলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। আর যদি মানুষ মাস্ক পরাসহ সামাজিক দূরত্ব রক্ষার মতো স্বাস্থ্যবিধিগুলো মেনে চলে তাহলে অনেকগুলো প্রাণ বাঁচানো সম্ভব।
করোনার সার্বক্ষণিক হিসাব সংরক্ষণকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস ডট ইনফোর সবশেষ দেওয়া হিসাব অনুযায়ী যুক্তরাষ্ট্রের ৫০ লাখেরও বেশি মানুষের দেহে মহামারি নভেল করোনাভাইরাস সংক্রমিত হয়েছে। আক্রান্তদের মধ্যে মারা গেছে ১ লাখ ৬৩ হাজার প্রায়। আর সুস্থ হয়েছেন ২৫ লাখের বেশি মানুষ।
-জেডসি
- কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের স্বর্ণ জয়
- নারী ও শিশুদের কল্যাণে ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার
- এবার কার হাত ধরলেন আনা দে আরমাস?
- ঢামেক চত্বরে অ্যাম্বুলেন্স ধর্মঘট, রোগী-স্বজনদের ভোগান্তি
- শনিবার এইচএসসির ফল প্রকাশ: অনলাইনে জানবেন যেভাবে
- এআইয়ের ফাঁদে ভারতীয় লেখক অরুন্ধতী রায়
- উত্তরের জেলা পঞ্চগড়ে বাড়ছে শীতের অনুভূতি
- রিসোর্টে অগ্নিকাণ্ড: গলার লকেট দেখে স্ত্রীকে শনাক্ত
- সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা
- চীনে শিশুর চেয়ে প্রবীণ বেশি, আর্থিক চাপে পরিবার ও রাষ্ট্র
- আজ ২৮ অক্টোবর জাতীয় চকলেট দিবস
- মনোনয়ন বৈধ, বিনা লড়াইয়ে জয় পাচ্ছেন এলিজা
- বুধবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ
- বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ
- ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- পাহাড়ের অস্থিরতা: রাষ্ট্রপতির তিন জেলা সফর বাতিল
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- সাংবাদিকের কলমে ভয় দেখানোর অধিকার কারও নেই
- ইয়ামাল-এমবাপের হৃদয় ভেঙে ব্যালন ডি’অর কেইনের
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭
- চীনে শিশুর চেয়ে প্রবীণ বেশি, আর্থিক চাপে পরিবার ও রাষ্ট্র
- বদলে গেল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি
- ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী
- বুধবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ
- এবার সংগ্রাম ও মাতৃত্বের গল্পে দেখা যাবে পরীমনিকে
- জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান








