ঢাকা, শনিবার ২৪, অক্টোবর ২০২৬ ১০:৪৩:১১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল

নরসিংদীতে দু`পক্ষের সংঘর্ষে নিহত ২,নারীসহ আহত ৩০

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৪৯ এএম, ২৮ অক্টোবর ২০২১ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার ও ইউপি নির্বাচনকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে নিহত হয়েছেন দুই জন। এছাড়াও এ ঘটনায় নারীসহ আরও ৩০ জন আহত হয়েছেন। আহতদের রায়পুরা ও ভৈরব উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার রাতে উপজেলার পাড়াতলী ইউনিয়নের কাচারিকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- একই এলাকার হিরণ মিয়া (৪৮), সাজিব (২০)।

জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে ছোট শাহ আলম পক্ষের দুই যুবকের মৃত্যু হয়। এসময় গুলিবিদ্ধসহ আহত হন কমপক্ষে ৩০ জন।

বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান।