নরসিংদীতে রেকারের ধাক্কায় শিশুসহ নিহত ২
নরসিংদী প্রতিনিধি | উইমেননিউজ২৪.কমআপডেট: ০১:২৫ পিএম, ৩০ ডিসেম্বর ২০১৭ শনিবার
ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীতে একটি লেগুনাকে রেকারের ধাক্কায় এক শিশুসহ দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন স্থানীয় থার্মেক্স গ্রুপের অন্তত ১৫ শ্রমিক।
আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৮টার দিকে মহাসড়কের বরইতলায় এ ঘটনা ঘটে।
এ সময় উত্তেজিত শ্রমিক ও জনতা বেশ কটি যাত্রীবাহী বাস, প্রাইভেটকার ভাংচুর করে। সেইসঙ্গে দুর্ঘটনার জন্য দায়ী রেকারটিতে আগুন ধরিয়ে দেয়।
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, সকালে রেকারটি মহাসড়ক দিয়ে ইটাখোলা থেকে নরসিংদীর দিকে যাচ্ছিল। এ সময় ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে থার্মেক্স মিলের ফটকে দাঁড়ানো ইটাখোলাগামী লেগুনাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ইজতেমায় অংশ নিতে যাওয়া নরসিংদীর ভেলানগর মহল্লার রিপন মিয়ার ছেলে জিহাদ (১০) ও থার্মেক্স গ্রুপের আদুরি অ্যাপারেলেসের স্যাম্পল বিভাগের শ্রমিক ইয়াসিন আরাফাত (২৮) নিহত হন। আহত হন অন্তত ১৫ জন।
এ ঘটনার পরপরই ঢাকা-সিলেট অবরোধ করেন থার্মেক্স গ্রুপের কর্মীরা। এ সময় মৌলভীবাজার যাওয়ার পথে বাংলাদেশ টেলিভিশনের গাড়িতে হামলা করেন অবরোধকারী শ্রমিকরা। এতে গাড়িতে থাকা বিটিভির প্রোগ্রাম প্রডিউসার মামুন মাহমুদ ও ক্যামেরাপারসন আবদুল কাদের এবং সংবাদ সংগ্রহের সময় সিএনএন বাংলার নরসিংদী প্রতিনিধি মাইনউদ্দিন সরকারসহ বেশ কয়েকজন আহত হন।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান জানান, দীর্ঘ দুই ঘণ্টা অবরোধ থাকার পর থার্মেক্স গ্রুপের চেয়ারম্যান ও পুলিশের সহায়তায় মহাসড়ক থেকে অবরোধ তুলে নেন বিক্ষুব্ধ শ্রমিকরা।
- সাংবাদিকের কলমে ভয় দেখানোর অধিকার কারও নেই
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- বদলে গেল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- এবার সংগ্রাম ও মাতৃত্বের গল্পে দেখা যাবে পরীমনিকে
- বায়ুদূষণে ঢাকার উন্নতি, শীর্ষে লাহোর
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- শীতকালীন শাকসবজি চাষে ব্যস্ত বগুড়ার কৃষকরা
- অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব
- তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি
- সাংবাদিকদের নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহারের আলটিমেটাম ডিআরইউর
- জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান
- ইয়ামাল-এমবাপের হৃদয় ভেঙে ব্যালন ডি’অর কেইনের
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- বিমানে করে আমার জন্য একজন শিউলি ফুল পাঠিয়েছেন: পরীমণি
- কী অদ্ভুত এই স্বাধীনতা! যে দেশে মুক্তিযোদ্ধার কবরও নিরাপদ নয়
- সাংবাদিকদের ফুল ফান্ডেড ফেলোশিপ দিচ্ছে জাতিসংঘ
- জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো
- চতুর্থবার কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩৩২৪ টাকা
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- জনপ্রিয়তা পাচ্ছে ‘অনিন্দিতা’র শাড়ি-গয়না
- পিএসসির সদস্য হলেন ড. শামীমা সুলতানা
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭











