নাইজেরিয়ায় শতাধিক শিক্ষার্থীকে অপহরণ, নিহত ১
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৩ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০২১ শুক্রবার
নাইজেরিয়ায় শতাধিক শিক্ষার্থীকে অপহরণ, নিহত ১
মধ্য নাইজেরিয়ায় আচমকাই স্কুলে ঢুকে শতাধিক শিক্ষার্থীকে অপহরণ করেছে একদল বন্দুকধারী। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় একজন শিক্ষার্থীর। অপহরণ করা হয় কয়েকজন শিক্ষককেও।
সূত্র মতে, মঙ্গলবার গভীর রাতে নাইজের রাজ্যের কাগাড়া শহরে একটি সরকারি সায়েন্স কলেজে মিলিটারি পোশাক পড়ে আসা একদল বন্দুকধারী স্কুল থেকে শিক্ষার্থী এবং শিক্ষকদের অপহরণ করে পাশের জঙ্গলে নিয়ে যায়। এরপরই অপহরণকারীরা ৫০০ মিলিয়ন ডলার মুক্তিপণ দাবি করে। বন্দুকধারীরা কোনো বড়সড় অপরাধচক্রের সঙ্গে যুক্ত বলে পুলিশের অনুমান।
সরকারি এক কর্মকর্তা জানান, ঘটনার সময় কলেজের একজন কর্মী এবং কিছু ছাত্র পালাতে সক্ষম হন।
তিনি আরও জানান, স্কুলটিতে প্রায় ১ হাজার শিক্ষার্থী রয়েছে। তাদের মধ্যে ঠিক কতজনকে অপহরণ করা হয়েছে তার সঠিক হিসাব এখনই বলা সম্ভব হচ্ছে না।
ইতিমধ্যেই নাইজেরিয়ার প্রেসিডেন্ট বুহারীর নির্দেশে বিমানবাহিনীর সহায়তায় অপহরণ হওয়া ওই শিক্ষক এবং শিক্ষার্থীদের উদ্ধারের জন্য অভিযানে নামানো হয়েছে সেনা। যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে সে বিষয়ে নিরাপত্তা কর্মীদের সবরকম ব্যবস্থা গ্রহণের কড়া নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী।
প্রসঙ্গত, উত্তর-পশ্চিম এবং মধ্য নাইজেরিয়ার এই ধরনের ঘটনা বৃদ্ধি পাচ্ছে। মুক্তিপণ, ধর্ষণের উদ্দেশ্যে এবং এলাকায় আতঙ্ক তৈরি করতে দুষ্কৃতীরা অপহরণের পন্থা নিচ্ছে এবং তাদের টার্গেট হচ্ছে স্কুলগুলোই। গত বছর ডিসেম্বরে উত্তর-পশ্চিম কাটসিনা রাজ্যে কয়েকশো স্কুল ছাত্রকে অপহরণ করে মুক্তিপণ দাবি করে জঙ্গি সংগঠন বোকো হারাম। সরকারি মধ্যস্থতায় অপহরণের দুই মাস পর মুক্তি পায় ছাত্ররা।
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- এই গরমে লিচুর জুস, কিভাবে বানাবেন জেনে নিন
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি
- সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার










