না.গঞ্জে বিস্ফোরণ: মারা গেলেন আরো এক নারী, মৃত বেড়ে ৭
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:০০ পিএম, ৩০ আগস্ট ২০২৫ শনিবার
প্রতীকী ছবি।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার হিরাজিল এলাকায় গ্যাস বিস্ফোরণের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আসমা বেগম (৩৫) নামে আরও এক নারী। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো সাতজনে। এ ঘটনায় দগ্ধ আরও দুজন এখনও হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
আজ শনিবার (৩০ আগস্ট) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, আসমার শরীরের প্রায় অর্ধেক অংশ পুড়ে গিয়েছিল। আইসিইউতে ভর্তি অবস্থায় শুক্রবার রাতে তিনি মারা যান।
২৩ আগস্ট রাত সাড়ে ৩টার দিকে সিদ্ধিরগঞ্জের পাইনাদী সিআইখোলা এলাকার রনি সিটিসংলগ্ন জাকির খন্দকারের টিনশেড বাড়িতে গ্যাস বিস্ফোরণ ঘটে। দুটি ঘরে ঘুমিয়ে ছিলেন ভাড়াটিয়া দুই পরিবারের ৯ জন সদস্য। হঠাৎ বিস্ফোরণে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে, এতে সবাই দগ্ধ হন।
দুর্ঘটনার পরদিন ভোরে ক্ষুদ্র ব্যবসায়ী হাসান গাজীর এক মাস বয়সী ছেলে ইমাম উদ্দিন ও সোমবার বিকালে তার শাশুড়ি তাহেরা আক্তারের মৃত্যু হয়।
চিকিৎসকরা জানান, দুজনেরই শরীরের ৪০ শতাংশের বেশি পুড়ে গিয়েছিল এবং শ্বাসনালীও মারাত্মকভাবে দগ্ধ হয়েছিল।
এরপর বৃহস্পতিবার ভোরে হাসান গাজীর মৃত্যুর কয়েক ঘণ্টার পর দুপুরে তার ৪ বছরের মেয়ে জান্নাতও চলে যায় না ফেরার দেশে।
শুক্রবার দুপুরে মৃত্যুবরণ করেন সালমা বেগম (৩২) ও তৃষা আক্তার (১৭)। সর্বশেষ শুক্রবার রাতে মারা যান হাসান গাজীর স্ত্রী আসমা বেগম (৩৫)।
বর্তমানে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন হাসানের আট বছরের মেয়ে মুনতাহা এবং আসমার ছেলে আরাফাত (১৫)। তারাও শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০











