না.গঞ্জে বিস্ফোরণ: সেই কুলসুম মারা গেছেন
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৪ এএম, ২৩ মার্চ ২০২৩ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
নারায়ণগঞ্জের ফতুল্লার একটি বাসায় বিস্ফোরণে দগ্ধ অবস্থায় সন্তান জন্ম দেওয়া উম্মে কুলসুম (২৪) মারা গেছেন। তার সন্তানটি এখনো ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের এনআইসিইউতে চিকিৎসাধীন।
বৃহস্পতিবার (২৩ মার্চ) সকাল পৌনে ৭টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় কুলসুম মারা যান।
বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্নের আবাসিক সার্জন ডা. এস এম আইয়ুব হোসেন। তিনি বলেন, নারায়ণগঞ্জে বিস্ফোরণে দগ্ধ হওয়ার পর সন্তান জন্ম দেওয়া উম্মে কুলসুম আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মারা গেছেন। তার শরীরের ২৮ শতাংশ দগ্ধ ছিল। তিনি ইনহ্যালেশন বার্ন হয়েছিলেন।
এর আগে গত ১৩ মার্চ বেলা ১১টার দিকে দগ্ধ অবস্থায় কুলসুম বেগমের সিজার করা হয়। সিজারে তিনি একটি ছেলে সন্তানের জন্ম দেন। ওই শিশুটির ওজন কম হওয়ায় তাকে ঢামেক হাসপাতালের এনআইসিইউতে চিকিৎসা চলছে।
কুলসুমের স্বামী আব্দুল্লাহ আল মাসুদ জানান, আমার স্ত্রী আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। ছেলেটা এখনো এনআইসিইউতে ভর্তি। কি থেকে কি হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না।
তিনি বলেন, গত ১২ মার্চ সন্ধ্যার দিকে ফতুল্লার মাজদাইল এলাকায় আমাদের ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনার সময় আমি আমার ব্যবসা প্রতিষ্ঠানে ছিলাম। ফায়ার সার্ভিস বিস্ফোরণে আহতদের উদ্ধার করে। আমার স্ত্রী আট মাসের অন্তঃসত্ত্বা ছিল। হাসপাতালে আমার স্ত্রীর সিজার হয়, সিজারে একটি ছেলে সন্তান হয়।
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল








