নাগরিকত্ব আইন নিয়ে অশান্ত ভারত; নিহত ২৩
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৪ পিএম, ২২ ডিসেম্বর ২০১৯ রবিবার
ছবি: ইন্টারনেট
নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় ভারতে চলমান বিক্ষোভ সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ জনে। গতকাল শনিবার (২১ ডিসেম্বর) শুধুমাত্র উত্তরপ্রদেশেই নয়জনের মৃত্যু হয়েছে। উত্তরপ্রদেশ পুলিশের মুখপাত্র প্রবীন কুমার জানিয়েছেন, ওই রাজ্যে সংঘর্ষ শুরুর পর থেকে এখন পর্যন্ত ১৫ জনের মৃত্যু হয়েছে। তিনি জানিয়েছেন, নিহতদের মধ্যে অধিকাংশই তরুণ।
ওই পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, নিহতদের মধ্যে অনেকেই গুলিদ্ধি হয়ে মারা গেছেন। তবে তাদের মৃত্যু পুলিশের গুলিতে হয়নি বলে দাবি করেছেন তিনি। তার মতে, বিক্ষোভকারীদের হটাতে পুলিশ শুধুমাত্র টিয়ারগ্যাস নিক্ষেপ করেছে।
ওই কর্মকর্তা বলেন, উত্তরপ্রদেশের রামপুর, সামভাল, মুজাফফরনগর, বিজনর এবং কানপুর জেলায় বিক্ষোভের সময় বেশ কিছু যানবাহনে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। সেখানকার একটি পুলিশ স্টেশনেও আগুন লাগানো হয়েছে।
ভারতের অন্যতম জনবহুল রাজ্য উত্তরপ্রদেশে প্রায় ২০ কোটি ৪০ লাখ মানুষ বসবাস করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ওই রাজ্যের নিয়ন্ত্রণে আছেন। কিন্তু চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না রাজ্য সরকার।
গত বৃহস্পতিবার উত্তরপ্রদেশের ১৩ জেলায় বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনা ঘটে। বিক্ষোভ দমনে পুলিশ প্রকাশ্যে গুলি ছোড়া শুরু করলে এসব হতাহতের ঘটনা ঘটে। বিক্ষোভে ২৬৩ জন পুলিশ সদস্যও আহত হয়েছেন বলে জানা গেছে।
সম্প্রতি ভারতের সংসদের উভয় কক্ষে নাগরিকত্ব সংশোধনী বিল পাসের পর রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বিলটিতে স্বাক্ষরের পর তা আইনে পরিণত হয়। এরপরই উত্তপ্ত হয়ে ওঠে আসাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ। এরপরেই দিল্লি, উত্তরপ্রদেশসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ ও সংঘাত ছড়িয়ে পড়ে।
-জেডসি
- জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন, আতঙ্কে দ্বীপবাসী
- স্নাতক পাসে চাকরি দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ











