নাটোরে দিনব্যাপী ব্যতিক্রমী পথ বইমেলা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৩৬ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার
লেখক এবং তাদের প্রকাশিত গ্রন্থকে পরিচয় করিয়ে দেয়ার লক্ষ্যে নাটোরে ব্যতিক্রমী এক বইমেলা আয়োজন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে নাটোর প্রেসক্লাব প্রাঙ্গণে একদিনের এই বইমেলা উদ্বোধন করেন সাবেক জেলা শিক্ষা অফিসার হামিদা বানু।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, রাজপথের পাশে শহরের সবচেয়ে ব্যস্ত চায়ের আড্ডার এই চত্বরে বইমেলা আয়োজনের মধ্য দিয়ে খুব সহজেই নাটোরের লেখকদের সাথে সাধারণ মানুষের মেলবন্ধন তৈরী করে দেয়া সম্ভব হবে। প্রাণের হাওয়ায় পাল তুলে বইমেলার এই স্পন্দন ছড়িয়ে পড়বে সকলের প্রাণে।
নাটোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, দৈনিক উত্তরবঙ্গ বার্তার সম্পাদক মালেক শেখ, নাটোর প্রেসক্লাবের সভাপতি জালাল উদ্দিন, দৈনিক জনদেশের ব্যবস্থাপনা সম্পাদক এ বি এম মোস্তফা খোকন, নাটোর প্রেসক্লাবের সাবেক সভাপতি রেজাউল করিম খান ও সাবেক সাধারণ সম্পাদক ফারাজী আহম্মদ রফিক বাবন, রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ নাটোর জেলা শাখার সহ সভাপতি এডভোকেট খগেন্দ্র নাথ রায় প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
মেলা প্রাঙ্গনে সারাদিন বিভিন্ন পর্যায়ের বক্তাদের শুভেচ্ছা বক্তব্য, এম আসলাম লিটন, কামাল খাঁ, রাজা হাসানসহ কবিদের কবিতা পাঠ ও বংশীবাদকের বাঁশীর সুরের মুর্চ্ছনায় প্রাণবন্ত হয়ে ওঠে।
দৈনিক উত্তরবঙ্গ বার্তার প্রতিষ্ঠাতা সম্পাদক ও রাজনীতিবিদ প্রয়াত এডভোকেট হানিফ আলী শেখ, সংগঠক এডভোকেট রশীদুজ্জামান সা’দী ও লেখক দেবরাজ সাহার জন্যে দৈনিক প্রান্তজন আয়োজিত বইমেলায় সভা প্রধান ও সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রান্তজন সম্পাদক সাজেদুর রহমান সেলিম।
‘লেখক পাঠক বই, একত্রিত হই’ শ্লোগানে মেলায় নাটোরের ৩০ জন লেখকের শতাধিক বই অটোগ্রাফসহ বিক্রি ও প্রদর্শিত হচ্ছে। একদিনের এই বইমেলা চলবে রাত নয়টা পর্যন্ত।
- কক্সবাজারে নারী ভোটারদের উপস্থিতি বেশি
- ট্রাম্পকে নিয়ে তর্ক করায় মেয়েকে গুলি করে হত্যা
- জীবদ্দশায় একুশে পদক পাওয়া ভাগ্যের ব্যাপার: ববিতা
- নারী এজেন্টদের হেনস্তার অভিযোগ করলেন জারা
- ভোট দিলেন জুবাইদা রহমান ও জাইমা রহমান
- তাসনিম জারা ভোট দিলেন ঢাকা-১১ আসনে
- ঢাবি কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি কম
- ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে পোলিং অফিসারের মৃত্যু
- রাজধানীজুড়ে ভোটকেন্দ্রের বাইরে কড়া নিরাপত্তা
- ভোট দিয়ে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী তারেক রহমান
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: দেশজুড়ে ভোটগ্রহণ শুরু
- রাত পোহালেই ভোট: দেশের ভবিষ্যৎ নির্ধারণ
- আপনার ভোটকেন্দ্র কোনটি জানবেন যেভাবে
- নেপালে নিয়ন্ত্রণ হারিয়ে বাস নদীতে, নিহত ১২
- ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে রাবি অধ্যাপককে অব্যাহতি
- নারী ভোটারদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ চাঁদপুরে, সব কর্মকর্তা নারী
- গুলশান মডেল হাই স্কুল কেন্দ্রে ভোট দিবেন তারেক ও জাইমা
- আপনার ভোট অন্য কেউ দিলে কী করবেন
- নেপালে নিয়ন্ত্রণ হারিয়ে বাস নদীতে, নিহত ১২
- ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে রাবি অধ্যাপককে অব্যাহতি
- কানাডায় স্কুলে বন্দুকধারীর হামলা, নিহত ১০
- ঢাকায় ৩৯৪ আন্তর্জাতিক পর্যবেক্ষক ও ১৯৭ বিদেশি সাংবাদিক
- এশিয়া কাপের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ
- আপনার ভোটকেন্দ্র কোনটি জানবেন যেভাবে
- ঢাকা ও আশপাশের তাপমাত্রা বাড়তে পারে
- রাজধানী ফাঁকা, ভোটের টানে বাড়ি গেছে নগরবাসী
- সাভার-আশুলিয়া: ফাঁকা সড়ক-মহাসড়ক
- ভোটের দিন পাঁচ ধরনের যানবাহন চলাচল নিষেধ
- ডাবের পানি স্বাস্থ্যের জন্য এতটা কার্যকর কেন?
- তাসনিম জারা ভোট দিলেন ঢাকা-১১ আসনে











