ঢাকা, মঙ্গলবার ২৭, অক্টোবর ২০২৬ ৪:১১:২৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর

নাটোরে নিজ ঘরে মিলল মা ও শিশুর লাশ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৩৭ পিএম, ১৫ মে ২০১৯ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নাটোরের নলডাঙ্গা উপজেলায় নিজ ঘর থেকে মা হালিমা আকতার শারমিন ও তার দুই বছরের শিশু সন্তান আবদুল্লাহর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকালে উপজেলার বাঁশিলা গ্রামের নিজ ঘর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহত হালিমা একই গ্রামের মাহমুদুর রহমান মুন্নার স্ত্রী ও তার ছেলে আবদুল্লাহ। নিহতের স্বামী মুন্না ঢাকা একটি পোশাক কারখানায় কাজ করেন।

নলডাঙ্গা থানার ওসি শফিকুর রহমান জানান, নলডাঙ্গা উপজেলায় নিজ ঘরে মা হালিমা আকতার শারমিন ও তার শিশু সন্তান আবদুল্লাহর লাশ দেখে স্বজনরা পুলিশে খবর দেয়।

নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের মৃত্যুর কারণ জানা যায়নি।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তবে এটি হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলেই সঠিক তথ্য বলা যাবে বলে জানান ওসি।

-জেডসি