নাতিকে চুরি করে বেচে দিলেন নানি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৩১ পিএম, ৬ অক্টোবর ২০২১ বুধবার
ফাইল ছবি
বেশ কয়েক বছর আগে বোন মনোয়ারার বিয়ে হলেও কোলজুড়ে আসেনি সন্তান। বোনকে একটি সন্তান কিনে মাতৃত্বের স্বাদ দিতে চেয়েছিলেন ভাই মোহাম্মদ হারুন। দীর্ঘদিন খোঁজ করে পেয়ে যান দরিদ্র গৃহবধূ তানিয়ার সন্ধান।
তানিয়া গর্ভাবস্থায় স্বামীর সংসার থেকে বিতাড়িত হন। স্বামীর বাড়ি থেকে ফিরে আসেন বাবার বাড়িতে। গর্ভাবস্থায় মেয়ে ফিরে আসায় চিকিৎসা ব্যয় নির্বাহ করতে হিমশিম খাচ্ছিলেন তানিয়ার মা রাবেয়া খাতুন। পরে তিনি সন্ধান পান হারুনের। দুজনের মধ্যে মৌখিক চুক্তি হয় তানিয়ার সন্তান বিক্রি করে দেওয়া হবে। দাম নির্ধারণের পর তানিয়ার চিকিৎসাসহ আনুসাঙ্গিক ব্যয়ের জন্য হারুনের কাছ থেকে গ্রহণ করেন ৫৭ হাজার টাকা।
তানিয়ার মা রাবেয়া খাতুনের বাড়ি রাঙামাটির কাউখালী উপজেলায়। আর হারুনের বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলায়। মৌখিক চুক্তি ও অর্থ লেনদেনের পর দুজনে অপেক্ষায় থাকেন তানিয়ার সন্তান প্রসবের।
গত ২ অক্টোবর তানিয়া ছেলে সন্তান জন্ম দেন। নবজাতক অসুস্থ হওয়ায় ভর্তি করা হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ৩২ নম্বর ওয়ার্ডে। নাতিকে সেখানে রেখে মেয়ে তানিয়াকে বাড়ি পাঠিয়ে দেন মা রাবেয়া খাতুন। এরপর মঙ্গলবার সকালে নবজাতককে হাসপাতাল থেকে চুরি করে তুলে দেন হারুন ও মনোয়ারার হাতে।
এদিকে, ওইদিন বিকেলেই তানিয়া হাসপাতালে ফিরে সন্তানের খোঁজ করলে মা রাবেয়া বেগম তাকে অসংলগ্ন তথ্য দেন। নবজাতক চুরি হয়েছে এমন তথ্য জানানোর পর তানিয়া পাঁচলাইশ থানায় গিয়ে একটি মামলা করেন। সেই মামলায় পুলিশ দ্রুত অভিযান চালিয়ে নবজাতককে উদ্ধার ও তিনজনকে গ্রেফতার করে।
পাঁচলাইশ থানার ওসি জাহিদুল কবির জানান, মামলার পর পুলিশ নবজাতককে উদ্ধারে অভিযান শুরু করে। এরপর তানিয়ার মা জিজ্ঞাসাবাদে নবজাতক বিক্রির কথা স্বীকার করেন। পরে হারুনের বোন মনোয়ারা বেগমের বাসায় অভিযান চালিয়ে নবজাতককে উদ্ধার করে পুলিশ। এ মামলায় তানিয়ার মা রাবেয়া খাতুন, নিঃসন্তান নারী মনোয়ারা বেগম ও তার ভাই মোহাম্মদ হারুনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
- মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ
- সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে বধ্যভূমি
- বাংলাদেশের স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা
- ২৬ মার্চ আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় দিন: প্রধানমন্ত্রী
- দৌলতদিয়ায় নিয়ন্ত্রণহীন বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার
- মহান স্বাধীনতা দিবস আজ
- ২৫ মার্চের কাল রাত: রক্তে লেখা এক ইতিহাস
- শাহজালালে মধ্যপ্রাচ্যগামী ৭৭৫ ফ্লাইট বাতিল
- ইতিহাস, স্থাপত্য ও স্মৃতির প্রতীক ইন্ডিয়া গেট
- ২৬৪ কর্মকর্তা পেলেন সিনিয়র সহকারী সচিবের পদোন্নতি
- অ্যাপোলো মর্গে বকুল হায়দারের লাশ, বকেয়া ২৬ লাখ রূপি
- গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না
- ভারতে দ্বিতীয় দফায় তানিয়া বৃষ্টির অস্ত্রোপচার সম্পন্ন
- ১৫ এপ্রিল থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু
- ঈদ শেষে জমতে শুরু করেছে অফিসপাড়া
- ‘প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ’
- জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা
- চলে গেলেন `সুপারম্যান` সিনেমার অভিনেত্রী ভ্যালেরি পেরিন
- ভারতে দ্বিতীয় দফায় তানিয়া বৃষ্টির অস্ত্রোপচার সম্পন্ন
- গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না
- ২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী
- অ্যাপোলো মর্গে বকুল হায়দারের লাশ, বকেয়া ২৬ লাখ রূপি
- ইতিহাস, স্থাপত্য ও স্মৃতির প্রতীক ইন্ডিয়া গেট
- ১৫ এপ্রিল থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু
- কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি
- নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল
- স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন
- ২৬৪ কর্মকর্তা পেলেন সিনিয়র সহকারী সচিবের পদোন্নতি
- মহান স্বাধীনতা দিবস আজ
- ঈদ শেষে জমতে শুরু করেছে অফিসপাড়া








