নামাজ শেষে জায়নামাজে প্রধানমন্ত্রী, প্রশংসায় নেটিজেনরা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২৩ এএম, ১ এপ্রিল ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
পবিত্র মাহে রমজানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামাজ শেষে জায়নামাজে বসে ধর্মীয় আলোচনার একটি ছবি ব্যাপক প্রশংসিত হয়েছে। শুক্রবার (৩১ মার্চ) আয়েশা সোনিয়া নামে সুপ্রিম কোর্টের এক আইনজীবী তার ফেসবুকে পোস্টে ছবিটি শেয়ার করেছেন।
ছবি পোস্টে তিনি লিখেছেন, ‘সবার সাথে নামাজ আদায়ের পর জায়নামাজে বসে আমাদের আপা’; অদ্বিতীয়া তিনি; অনন্যা তিনি; ভালোবাসা’।
ছবিতে দেখা যায়, প্রধানমন্ত্রী জায়নামাজে কয়েকজনের সঙ্গে বসে আলাপ করছেন। ছবিটি শেয়ার করার প্রশংসায় মেতেছেন নেটিজেনরা। নুরুল করিম নামে একজন তার কমেন্টে লিখেছেন, ‘আমাদের ভালোবাসার প্রধানমন্ত্রী, তিনি দীর্ঘজীবী হন।’ মাহাবুর রহমান মিলন নামে আরেকজন লিখেছেন, ‘অনেক শ্রদ্ধা, আপনি দীর্ঘজীবী হন।’
এ ছাড়াও ছবিটি এরইমধ্যে অনেকেই তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শত ব্যস্ততার মধ্যেও ধর্মীয় নিয়ম-কানুন মেনে চলেন। তাহাজ্জুদ নামাজ থেকে শুরু করে তিনি পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করেন।
এর আগে গত বছরের ২৮ অক্টোবর ছোট বোন শেখ রেহানাকে নিয়ে মাছ ধরার কয়েকটি ছবি নেটিজেনদের সঙ্গে শেয়ার করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ওই ছবিতে দেখা যায়, প্রধানমন্ত্রীর বরশিতে ধরা পড়ে মস্ত বড় একটি চিতল মাছ। সেই ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ছবিগুলো সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মন জয় করে।
বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রধানমন্ত্রীর ছুটির দিনের আনন্দময় মুহূর্তের তিনটি ছবি সংবলিত একটি পোস্টে বলা হয়, ‘রাষ্ট্রীয় ও দলীয় কাজের ব্যস্ততার মধ্যেও মাসের যেকোনো ছুটির দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের জন্য অনেক আনন্দের।’
এ ছাড়াও রাষ্ট্রীয় ও দলীয় কাজের শত ব্যস্ততার মাঝেও একটু সুযোগ পেলেই গণভবনে কৃষি কাজসহ বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকেন।
- তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর
- নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র?
- যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট











