নারায়ণগঞ্জ আ. লীগে বিভক্তি নেই : আইভী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১১:২৪ পিএম, ৪ মার্চ ২০১৮ রবিবার
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা: সেলিনা হায়াৎ আইভী বলেছেন, নারায়ণগঞ্জ আওয়ামী লীগে দ্বিধা বিভক্তি নেই। এখন আওয়ামীলীগ এক ও অভিন্ন। আর তৃণমূল নেতা-কর্মিরা আগের চেয়ে অনেক বেশি ঐক্যবদ্ধ। আগামী সংসদ নির্বাচনে দল যাকে মনোনয়ন দেবে সবাই তার পক্ষে কাজ করে নৌকাকে বিজয়ী করবে।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শনিবার বিকেলে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
সম্প্রতি হকার উচ্ছেদের ঘটনা প্রসঙ্গে আইভি বলেন, ‘এখানে (নারায়ণগঞ্জ) ব্যক্তিগতভাবে নেতৃত্বের জন্য প্রতিযোগিতা থাকতে পারে। আর সব জায়গাই ছোট খাটো সমস্যা থাকে। এখানেও ছোট খাটো দুই একটি ঘটনা ঘটেছে। এর মানেই এটা নয় যে এখানে আওয়ামী লীগ দ্বিধা বিভক্ত রয়েছে।’ এর আগে মেয়র জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাত করেন তিনি।
এর আগে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ নেতা-কর্মীরা বঙ্গবন্ধুর সমাধীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন, ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেয়।
এ সময় নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল, সহ-সভাপতি মিজানুর রহমান বাচ্চু, নারায়ণগঞ্জ-২ আসনের সাবেক এমপি এমদাদুল হক ভূঁইয়া, যুগ্ম-সাধারন সম্পাদক ইকবাল পারভেজ, জাহাঙ্গীর হোসেনসহ বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
- নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল
- বর্ষার শুরুতেই ডেঙ্গু প্রতিরোধে উদ্যোগ জরুরি
- মাঝারি মানের বাতাসে ঢাকা আজ রাজধানী
- অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন
- সবজিতে স্বস্তি, মাছ-মাংসে চাপ, বেড়েছে ব্রয়লার ও কাঁচামরিচের দাম
- দেশের ৯ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
- দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
- কেপ ভার্দের মুখোমুখি হওয়ার আগে কেমন হলো মেসিদের প্রস্তুতি
- হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯
- এলপি গ্যাসের দাম কমল
- নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’
- নারী কর্মী নিয়োগ দেবে বিক্রয় ডটকম
- মােবাইলে ১০০ নাকি ৮০ শতাংশ চার্জ দেওয়া উচিত?
- আবারও ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান
- মুক্তির আগেই বিতর্কে শ্রদ্ধা কাপুরের নতুন সিনেমা
- নারী কর্মী নিয়োগ দেবে বিক্রয় ডটকম
- কেপ ভার্দের মুখোমুখি হওয়ার আগে কেমন হলো মেসিদের প্রস্তুতি
- আবারও ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান
- নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’
- ‘এক মাস পর জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা’
- বসনিয়ার জালে তাণ্ডব চালিয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র
- মােবাইলে ১০০ নাকি ৮০ শতাংশ চার্জ দেওয়া উচিত?
- এলপি গ্যাসের দাম কমল
- টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
- হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯
- ৬০ বছরের গ্লানি ঘুচিয়ে নতুন ইতিহাস ইংল্যান্ডের
- এইচএসসি পরীক্ষা শুরু আজ,অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজার শিক্ষার্থী
- অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা শুরু
- দেশের ৯ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
- জুনে নারী-শিশু নির্যাতনের শিকার ৩৩৩ জন



