নারায়ণগঞ্জে আওয়ামী লীগ নেত্রী তুশি গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১৭ এএম, ২৫ মে ২০২৫ রবিবার
আওয়ামী লীগ নেত্রী রজনী আক্তার তুশি
নারায়ণগঞ্জের সদর উপজেলার একটি ভাড়া বাড়ি থেকে আওয়ামী লীগ নেত্রী রজনী আক্তার তুশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ওই নেত্রী জয়বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিলে তাকে জুতা ছুড়ে মারে উত্তেজিত জনতা।
শনিবার (২৪ মে) রাতে উপজেলার কাশিপুর ফরাজীকান্দা এলাকার রুবেল মিয়ার বাড়ি থেকে তাকে আটক করা হয়।
আটককৃত রজনী আক্তার তুশি ঢাকা-৫ মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এক নেত্রী আত্মগোপনে রয়েছে এমন সংবাদের ভিত্তিতে এলাকাবাসীসহ বিএনপি দলের নেতাকর্মীরা ওই বাড়িতে অভিযান চালিয়ে ওই নেত্রীকে অবরুদ্ধ করে ভুয়া ভুয়া স্লোগান দেয়। এ সময় আওয়ামী লীগ নেত্রী রজনী আক্তার তুশি ‘জয়বাংলা জয় বঙ্গবন্ধু’, বলে স্লোগান দেয়।
এ সময় উত্তেজিত জনতা তাকে লক্ষ্য করে জুতা ছুড়ে মারে ও ভুয়া ভুয়া বলে স্লোগান দেয়। উত্তেজিত জনতার উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল আমি থানায় যাবো। আমাকে কেন মবের শিকার করা হলো।’
পরে সদর থানা পুলিশ গিয়ে তুশিকে গ্রেপ্তার করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত তিন মাস ধরে ফরাজীকান্দা এলাকার রুবেল মিয়ার বাড়িতে ওই নেত্রী ভাড়া নিয়ে বসবাস করে আসছিলেন। পাশের বাড়িতে তার এক আত্নীয়ের পরিচয়ের সুবাদে তিনি এখানে বাসা ভাড়া নিয়ে বসবাস করছিলেন।
নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাসির আহমেদ বলেন, ঢাকা-৫ মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য রজনী আক্তার তুশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে মামলা রয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত বলা সম্ভব হবে।
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না







