নারায়ণগঞ্জে ছাদ থেকে লাফিয়ে নারীর আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:১৬ পিএম, ৫ মার্চ ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহজালাল বাদলের প্রথম স্ত্রী সাদিয়া নিঝু (৩০) সাততলা ভবনের ‘ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা’ করেছেন বলে জানিয়েছে পুলিশ।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আনিচুর রহমান মোল্লা জানান, রোববার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের চাষাঢ়ার বালুর মাঠ এলাকার রাজু প্যালেস থেকে ওই নারী পড়েন। সাদিয়া নিঝু রাজু প্যালেসের ছয়তলায় তার মা ও ছেলেকে নিয়ে থাকতেন৷ তিনি একই ভবনের তৃতীয় তলায় ‘নিঝু বিউটি পার্লার’ নামে একটি প্রতিষ্ঠান চালাতেন।
ভবনটির নিচতলার ‘মেলা ফুড জোন’ রেস্তোরাঁর মালিক মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ভবনের পেছনের দিকে ভারী কিছু পড়ে যাওয়ার শব্দ পেয়ে সেখানে গেলে সাদিয়া নিঝুকে পাওয়া যায়৷ পরে মুমূর্ষু অবস্থায় তাকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হয়।
নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মোহাম্মদ নুরুজ্জামান বলেন, দুপুর পৌনে ১টার দিকে হাসপাতালে ওই নারীকে মৃত অবস্থায় আনা হয়৷ তার মরদেহ মর্গে আছে৷ পুলিশে খবর দেয়া হয়েছে৷
ওসি আনিচুর রহমান মোল্লা বলেন, ভিক্টোরিয়া হাসপাতালে এক নারীর মরদেহ আছে৷ তিনি আত্মহত্যা করেছেন বলে হাসপাতাল থেকে জানানো হয়েছে৷ পুলিশ পাঠানো হয়েছে, প্রাথমিক তদন্তের পর বিস্তারিত বলা যাবে।
উল্লেখ্য, শাহজালাল বাদল নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত নূর হোসেনের ভাতিজা। তিনি সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রলীগের আহ্বায়ক ছিলেন। শাহ্জালাল বাদল ২০২২ সালের ১৬ জানুয়ারি অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে তৃতীয়বারের মতো কাউন্সিলর নির্বাচিত হন।
২০০৭ সালে সাদিয়া নিঝুকে বিয়ে করেন শাহজালাল বাদল। তাদের একটি সন্তান রয়েছে। এর মধ্যে গত বছর ৮ ফেব্রুয়ারি নিজ বাসায় সাংবাদিকদের ডেকে কাউন্সিলর শাহজালাল বাদলের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন তার স্ত্রী। সেদিন সাংবাদিকদের সাদিয়া নিঝু অভিযোগ করেন, “সম্প্রতি আমাকে না জানিয়ে বাদল দ্বিতীয় বিয়ে করেছে। এতদিন যাবৎ সে আমাকে স্ত্রীর অধিকার থেকে বঞ্চিত করছে। সে আমার অনুমতি না নিয়ে দ্বিতীয় বিয়ে করেছে। আমার বাচ্চাটা খুব অসহায়। সে আমার ভরণ-পোষণের দায়িত্ব নিতে চায় না।
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি











