নারায়ণগঞ্জে ডাইং কারখানায় কেমিক্যাল বিস্ফোরণ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৪ পিএম, ২৬ মার্চ ২০১৯ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ডাইং কারখানায় কেমিক্যালের গোডাউনে ভয়াবহ বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে কারখানাটির চতুর্থ তলা ভবনসহ আশপাশের বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানের মারাত্মক ক্ষতি হয়েছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার সকালে পাগলা ইসলামিয়া বউবাজার এলাকার বোম্বে ডাইং কারখানায় এ দুর্ঘটনায় ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে বউবাজার এলাকা। মুহূর্তের মধ্যেই আগুন ও ধোঁয়ায় অন্ধকার হয়ে যায় বোম্বে ডাইংসহ আশপাশের এলাকা। বিস্ফোরণে হতাহত না হলেও কারখানার তৃতীয় তলার ছাদ দীর্ঘ ছিদ্র হয়ে ভবনের দেয়াল উড়ে গেছে। দেয়ালে লাগানো এসি অনেক দূরে ছিটকে পড়েছে। এ সময় কারখানার দেয়ালের ইটের আঘাতে আশপাশের বাড়ির দরজা-জানালা, গ্রিল ও টিনের চালার মারাত্মক ক্ষতি হয়েছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, চারতলাবিশিষ্ট কারখানার দ্বিতীয় তলায় কেমিক্যালের গুদাম থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে ভবনের কয়েকটি দেয়াল ধসে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। দমকল বাহিনীর প্রায় এক ঘণ্টার চেষ্টায় সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি আরও জানান, আগুনে কারখানার বেশ কিছু কেমিক্যাল, মেশিন ও আসবাবপত্র পুড়ে গেছে। তবে কেউ হতাহত হয়নি। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণও জানা যায়নি। ধারণা করা হচ্ছে, গুদামে রাখা কেমিক্যালের কোনো ড্রামের বিস্ফোরণ হয়ে থাকতে পারে। তবে তদন্তের পর তা নিশ্চিত হওয়া যাবে।
ঘটনাস্থল থেকে ফতুল্লা মডেল থানার এসআই ইলিয়াস জানান, বোম্বে ডাইং কারখানার মালিকপক্ষের কারও সন্ধান পাওয়া যায়নি। কারখানার দায়িত্বরত দারোয়ানও মালিকপক্ষের বিষয়ে কিছুই বলতে পারেননি।
-জেডসি
- মাইকেল মধুসূদন দত্তের ১৫৩তম মৃত্যুবার্ষিকী আজ
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্য
- বাগদান সারলেন অভিনেত্রী নাজনীন নীহা!
- প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার
- বিদায় হবে আর্জেন্টিনার, কাপ জিতবে পর্তুগাল: নানা কোয়াকু
- ইরান যুদ্ধে ট্রাম্প সম্পূর্ণ ব্যর্থ: নিউজার্সির গভর্নর
- দেশের বেশকিছু অঞ্চলে ফের ভূমিকম্প অনুভূত
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম
- ফেসবুকে ভাইরাল কন্যাশিশুটির পরিচয় জানা গেলে
- আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোতে কানাডা, বিদায় দ. আফ্রিকা
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু




