ঢাকা, সোমবার ২৯, জুন ২০২৬ ২:২০:৩৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ

নারায়ণগঞ্জে বাসচাপায় ৩ নারী নিহত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:২৮ এএম, ৫ জুলাই ২০১৯ শুক্রবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুর এলাকায় বাসচাপায় মা-মেয়েসহ একই পরিবারের ৩ নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বাসচালকসহ আরও অন্তত ৭ বাসযাত্রী।

বৃহস্পতিবার দিনগত রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সোনারগাঁওয়ের পশ্চিম বেকুটিয়া এলাকার দুলাল বর্মণের স্ত্রী (নাম জানা যায়নি), মেয়ে বর্ষা বর্মণ (১৪), ও তার শাশুড়ি দেবী বর্মণ (৪৮)।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সোনারগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ জানান, দিনগত রাতে কাঁচপুর ব্রিজের পূর্ব পাশে মহাসড়ক পার হচ্ছিলেন ওই তিন নারী। এসময় সিলেটগামী রাসেল পরিবহন নামে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে নিহত হন তিন নারী। পরে একই সময় বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী মালবাহী একটি লরির সঙ্গে ওই বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস চালকসহ অন্তত সাতযাত্রী আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ তিনটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।তাৎক্ষণিক আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। তবে তাদের মধ্যে বাস চালকসহ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

পরিবারের বরাত দিয়ে এসআই আরও জানান, শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে দুপুরে সোনারগাঁও থেকে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ লক্ষ্মী নারায়ণ মন্দিরে যান নিহতরা। সেখানে পূজা-অর্চনা শেষে দিনগত রাতে বাড়ি ফেরার পথে কাঁচপুর এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় বাসচাপায় ঘটনাস্থলেই নিহত তিনজন।

ঘাতক বাসচালকের সহকারীকে (হেলপার) আটক করা হয়েছে। এছাড়া জব্দ করা হয়েছে লরিটিও। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।


-জেডসি