নারায়ণগঞ্জে বিরোধীদের হামলায় মেয়র আইভী অাহত
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০১:৩৯ পিএম, ১৭ জানুয়ারি ২০১৮ বুধবার
নারায়ণগঞ্জে ফুটপাত থেকে হকার উচ্ছেদকে কেন্দ্র করে মেয়র সেলিনা হায়াৎ আইভীর ওপর সংসদ সদস্য শামীম ওসমানের সমর্থকরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আইভীসহ আরো অনেকে আহত হয়েছেন।
আজ মঙ্গলবার বিকেল ৫টার দিকে নারায়ণগঞ্জের চাষাড়ায় এ ঘটনা ঘটে।
সংঘর্ষ রোধ করতে পুলিশ এ সময় প্রায় ৩০০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। শামীর ওসমান সমর্থকদের হামলার মুখে মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী সড়কে অবস্থান নেন। এ সময় মেয়র আইভীর ওপর হামলা চালানো হলে নগরবাসী তাকে মানব দেয়াল তৈরি করে রক্ষা করে। এ সময় ঢিলে লেগে মেয়র আইভী আহত হয়।
মঙ্গলবার বিকেল সাড়ে ৪টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংঘর্ষ চলে। এ সময় নগরীর চাষাঢ়া থেকে দুই নং রেল গেইট পর্যন্ত বঙ্গবন্ধু সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে হকারদের সমর্থনে সংসদ সদস্য শামীম ওসমান রাজপথে নেমে এসে হকারদের পক্ষ নিয়ে বঙ্গবন্ধু সড়কে অবস্থান নেন। আর আহত আইভী নারায়ণগঞ্জ প্রেসক্লাবে অবস্থান নেন। পুলিশ এক ঘণ্টা চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র আইভী, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজসহ অন্তত অর্ধশত লোক আহত হয়েছে।
আইভি বলেন, আমি মৃত্যুকে ভয় করি না। আমি শান্তিপূর্ণভাবে হেঁটে আসছিলাম। চাষাড়ার রাইফেলস ক্লাবে বসে শামীম ওসমান আমার ওপর হামলা চালানোর নির্দেশ দিয়েছেন। নির্দেশ পেয়ে তার লোকজন ইট-পাটকেল ছোড়ে। এটা নিরস্ত্র লোকের সশস্ত্র হামলা।
এ ঘটনায় অবিলম্বে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও পুলিশ সুপারের পদত্যাগ দাবি করেন আইভী।
অভিযোগ আছে, ঘটনাস্থলে পুলিশ থাকলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। বিষয়টি নিয়ে উপস্থিত সাংবাদকর্মীরা পুলিশের কাছে জানতে চাইলে পুলিশ জানায়, এ ব্যাপারে তাদের কোনো নির্দেশ নেই। পরে অবশ্য পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫
- এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন
- নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল
- বর্ষার শুরুতেই ডেঙ্গু প্রতিরোধে উদ্যোগ জরুরি
- মাঝারি মানের বাতাসে ঢাকা আজ রাজধানী
- অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন
- সবজিতে স্বস্তি, মাছ-মাংসে চাপ, বেড়েছে ব্রয়লার ও কাঁচামরিচের দাম
- দেশের ৯ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
- দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
- কেপ ভার্দের মুখোমুখি হওয়ার আগে কেমন হলো মেসিদের প্রস্তুতি
- হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯
- এলপি গ্যাসের দাম কমল
- নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’
- নারী কর্মী নিয়োগ দেবে বিক্রয় ডটকম
- মােবাইলে ১০০ নাকি ৮০ শতাংশ চার্জ দেওয়া উচিত?
- কেপ ভার্দের মুখোমুখি হওয়ার আগে কেমন হলো মেসিদের প্রস্তুতি
- নারী কর্মী নিয়োগ দেবে বিক্রয় ডটকম
- ‘এক মাস পর জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা’
- আবারও ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান
- নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’
- দেশের ৯ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
- বসনিয়ার জালে তাণ্ডব চালিয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র
- মােবাইলে ১০০ নাকি ৮০ শতাংশ চার্জ দেওয়া উচিত?
- এলপি গ্যাসের দাম কমল
- হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯
- টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
- ৬০ বছরের গ্লানি ঘুচিয়ে নতুন ইতিহাস ইংল্যান্ডের
- অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা শুরু
- এইচএসসি পরীক্ষা শুরু আজ,অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজার শিক্ষার্থী
- জুনে নারী-শিশু নির্যাতনের শিকার ৩৩৩ জন



