নারী উদ্যোক্তাদের পণ্য নিয়ে লালসবুজ ই-কমার্স’এর যাত্রা
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৩৩ পিএম, ৮ জুলাই ২০২১ বৃহস্পতিবার
ফাইল ছবি।
নারী উদ্যোক্তাদের উৎপাদিত ও সংগৃহীত পণ্য নিয়ে আজ বৃহস্পতিবার থেকে লালসবুজ ই-কমার্স মার্কেটপ্লেস ডটকম-এর যাত্রা শুরু হচ্ছে।
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এর উদ্বোধন করবেন।
জাতীয় মহিলা সংস্থা পরিচালিত ‘তথ্যআপা: ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়)’ এর অন্যতম লক্ষ্য গ্রামীণ নারীদের তথ্যকেন্দ্রের মাধ্যমে ই-কমার্স সহায়তা প্রদান করা।
গ্রামীণ নারী উদ্যোক্তাদের উৎপাদিত ও সংগৃহীত পণ্য বিক্রয়ের মাধ্যমে তাদের অর্থনৈতিক মুক্তির প্রয়াসে একটি মার্কেটপ্লেস তৈরির লক্ষ্যে চলতি বছরের ৩ ফেব্রুয়ারি ‘তথ্য আপা’ প্রকল্পটি বাণিজ্য মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন বিএফটিআই এর সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে।
এই সমঝোতা স্মারক অনুযায়ী গড়ে তোলা হয় “লালসবুজ” (www.laalsobuj.com) শীর্ষক একটি ই-কমার্স মার্কেটপ্লেস, যেখানে শুধুমাত্র নারী উদ্যোক্তাদের তৈরি বা সংগৃহীত দেশীয় পণ্য পাওয়া যাবে।
তথ্যআপা প্রকল্পাধীন ৪৯০টি তথ্যকেন্দ্র থেকে মোট ১৪৭০ জন ই-কমার্স বিষয়ক প্রশিক্ষিত তথ্যসেবা কর্মকর্তা এবং তথ্যসেবা সহকারী ই-কমার্স মার্কেটপ্লেসে নারী উদ্যোক্তাদের রেজিস্ট্রেশন, তাদের উৎপাদিত পণ্যের ছবি ও বিবরণী সংযোজনসহ নানা সহায়তা প্রদান করছেন। মার্কেটপ্লেসের পেমেন্ট ও ডেলিভারির ক্ষেত্রেও ব্যবস্থা গ্রহণ করেছে তথ্য আপা প্রকল্প এবং বিএফটিআই।
ক্রেতার কাছে সঠিক সময়ে ডেলিভারি নিশ্চিত করতে লালসবুজ ডটকমের লজিস্টিক পার্টনার হিসেবে পেপারফ্লাই, রেডেক্স এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের পাশাপাশি রয়েছে ডাকবিভাগের ই-কমার্স ডেলিভারি সেবা ই-পোস্ট।
মার্কেটপ্লেসটির টেকনিক্যাল ডেভেলপমেন্টে পূর্ণ সহায়তা প্রদান করছে ফিউচার স্কাই লিমিটেড এবং কমজগৎ টেকনোলজিস।
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬


