ঢাকা, মঙ্গলবার ১৪, জুলাই ২০২৬ ১৪:৪৮:৪৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪ ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হলেন কামরুন নাহার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:২২ পিএম, ২২ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার

সরকারের প্রধান তথ্য কর্মকর্তা কামরুন নাহারকে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে সচিব পদে নিয়োগ প্রদান করা হয়েছে। আজ মঙ্গলবার এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এতে বলা হয়েছে, প্রধান তথ্য কর্মকর্তা কামরুন নাহারকে রাষ্ট্রপতির ১০ শতাংশ কোটায় যোগদানে তারিখ থেকে প্রেষণে সচিব নিয়োগ দিয়ে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে পদায়ন করা হলো।

অবসরোত্তর ছুটি (পিআরএল) শুরুর আগে তিনি তার ক্যাডারের নিজ পদে ফিরবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

বিসিএস (তথ্য-সাধারণ) ক্যাডারের ১৯৮৪-ব্যাচের কর্মকর্তা কামরুন নাহার এর আগে তথ্য অধিদপ্তরের প্রধান ছাড়াও গণযোগাযোগ অধিদপ্তর, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, বাংলাদেশ ফিল্ম আর্কাইভ-এর মহাপরিচালক এবং বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যানসহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।