নারী কর্মীদের নিয়ে পেপারফ্লাইয়ের ‘ডিভাস অন দ্য রাইজ’
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:০০ পিএম, ২৩ ডিসেম্বর ২০২১ বৃহস্পতিবার
ফাইল ছবি
নারী কর্মীদের মনোসামাজিক ক্ষেত্রে উন্নয়ন বিষয়ে জ্ঞান বিনিময় সভা করেছে দেশের প্রযুক্তিখাতের লজিস্টিক নেটওয়ার্ক ‘পেপারফ্লাই।’ সম্প্রতি অনুষ্ঠিত ‘ডিভাস অন দ্য রাইজ’ শিরোনামের অধিবেশনে পেপারফ্লাইয়ের নারী কর্মীরা স্বাস্থ্য, কর্মজীবন এবং ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা করেন।
পেপারফ্লাই প্রতি বছরে তিনবার তাদের নারী কর্মী যারা- 'ফ্লাইডিভাস’ নামে বেশি পরিচিত তাদের জন্য এ ধরনের সেশনের ব্যবস্থা করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইকম এক্সপ্রেসের কো-ফাউন্ডার মঞ্জু ধাওয়ান। বিশেষ অতিথি হিসেবে যোগ দেন মাইন্ডশেয়ার বাংলাদেশের এক্সিকিউটিভ ডিরেক্টর তাসনুভা আহমেদ এবং ব্রাক ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সামিনা ডি. আমিন। সভায় আরও উপস্থিত ছিলেন পেপারফ্লাই হিউম্যান রিসোর্স ম্যানেজার নাসিমা আহমেদ, অ্যাসিসটেন্ট ম্যানেজার আবিদা চৌধুরী এবং মার্কেটিং কমিউনিকেশনের অ্যাসিসটেন্ট ম্যনেজার মোশারাত আহমেদ মেহেক।
অধিবেশনে বক্তারা মেয়েদের আত্মবিশ্বাস বাড়ানোর উপর জোর দিয়ে বলেন, ‘নারী কর্মীদের উচিত অফিসে তাদের সহকর্মীদের সঙ্গে যোগাযোগ উন্নয়নের মাধ্যমে অফিসে ভারসাম্যপূর্ণ পরিবেশ বজায় রাখা।’ ইকম এক্সপ্রেসের কো-ফাউন্ডার মঞ্জু ধাওয়ান বলেন, ‘আমাদের সব কিছু করার ইচ্ছাশক্তি থাকতে হবে।’
ব্যাংকার সামিনা ডি. আমিন বলেন, 'সবকিছুই নির্ভর করে ইচ্ছার উপর। আমাদের শুধু নিজের আত্ম-শক্তিকে জাগ্রত করে সঠিক ভাবে এগিয়ে যেতে হবে।’ দীর্ঘদিনের এজেন্সি ক্যারিয়ারের অভিজ্ঞতা থেকে মাইন্ডশেয়ারের তাসনুভা আহমেদ বলেন, ‘পেশা ও ব্যক্তিগত জীবনের মধ্যে পার্থক্য অনেক বেশি। এখানে যদি একজনের কোনও সমস্যা হয়, তবে সবার উপরে তার প্রভাব পড়বে।'
প্রযুক্তিনির্ভর ডেলিভারি নেটওয়ার্ক হিসেবে পেপারফ্লাই লজিস্টিক ইন্ডাস্ট্রিতে নারী কর্মীদের অংশগ্রহণ বাড়াতে কাজ করছে। এমনকি তাদের অপারেশনে একাধিক মহিলা রাইডার এবং ডেলিভারি অফিসার রয়েছে।
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০


