নারী জয়ের শক্তি, পরাজয়ের কারণ নয়: সানিয়া
ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:৪৯ পিএম, ৬ অক্টোবর ২০১৯ রবিবার
ছবি: ইন্টারনেট
ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা বলেছেন, আজও নারীকেই সবকিছুর জন্য কাঠগড়ায় দাঁড় করানো হয়। এটি মোটেও কাম্য নয়। নারীকে পরাজয়ের কারণ হিসেবে বিবেচেনা করা হয়। মনে রাখতে হবে, নারী জয়ের শক্তি, পরাজয়ের কারণ নয়।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি সরাসরি আনুশকা শর্মার পক্ষ নিয়ে বললেন, বিরাট কোহলির শূন্য করার পেছনে আনুশকার ভূমিকা কি করে থাকে!
সাক্ষাৎকারে সানিয়া মির্জা বলেন, ভারত বা পাকিস্তানের ক্রিকেট দলের সঙ্গে তাদের জীবনসঙ্গীর ভ্রমণকে নিরুৎসাহিত করা হয়। এ ছাড়া অনেক বিধিনিষেধ বেঁধে দেয়া হয়। এটা আমার কাছে অপ্রয়োজনীয় মনে হয়।
গত বিশ্বকাপে পাকিস্তানের পারফরম্যান্সে অসন্তুষ্ট হয়ে অনেকে আমাকে দোষারোপ করেছে উল্লেখ করে তিনি বলেন, কোনো একটা দলের খারাপ পাফরম্যান্সের জন্য আমি দায়ী হব কেন?
এর পর তিনি আনুশকা শর্মার কথা উল্লেখ করে বলেন, বিরাট শূন্য করলে তাতে কেন আনুশকাকে অভিযুক্ত করা হয়? মাঠে তো বিরাট, আনুশকা নয়! খেলার মাঠে জীবনসঙ্গীর উপস্থিতি মনোবল বাড়ায় বলে মনে করেন সানিয়া।
তিনি বলেন, খেলা শেষে শূন্যঘরে ফেরার থেকে কারও কাছে ফেরা বেশি আনন্দদায়ক। নারী কখনই দুর্বলতা নয়- শক্তি।
উল্লেখ্য, এর আগে বেশ কয়েকবার বিরাট কোহলির মাঠে খারাপ পারফরম্যান্সের জন্য আনুশকাকে বিরাটের ভক্তরা নেতিবাচক মন্তব্যে ভাসিয়ে দিয়েছেন।
আর সানিয়াকে বিশ্বকাপের সময় কটু মন্তব্য শুনতে হয় পাকিস্তানি তারকা ভিনা মালিকের কাছ থেকে।
-জেডসি
- স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র?
- যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু











