ঢাকা, শনিবার ২০, জুন ২০২৬ ১৪:২১:০০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয় অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত? নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’ ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও কবি সুফিয়া কামালের জন্মদিন আজ স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর

নারী টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে নবম বাংলাদেশ

খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৯:৪৩ এএম, ১৫ অক্টোবর ২০১৮ সোমবার

এর আগে নারী দলগুলোর জন্য ওয়ানডে র‍্যাংকিং প্রকাশিত হলেও এবারই প্রথমবার টি-টোয়েন্টি র‍্যাংকিং প্রকাশ করল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। প্রকাশিত এই র‍্যাংকিংয়ে সবার উপরে অস্ট্রেলিয়া। বাংলাদেশের অবস্থান ৯ নম্বরে। ওয়ানডেতেও একই অবস্থানে আছে বাংলাদেশ।

 

শুক্রবার এক বিবৃতির মাধ্যমে ৪৬ দলের একটি তালিকা প্রকাশ করে আইসিসি। চলতি বছরের জুন থেকে সদস্য দেশগুলোর সব টি-টোয়েন্টি ম্যাচই আন্তর্জাতিক মর্যাদা পাচ্ছে। তারই ধারাবাহিকতায় এই ফরম্যাটের র‌্যাংকিংয়ের আবির্ভাব ঘটল।

 

প্রথম প্রকাশিত র‌্যাংকিংয়ে সবার উপরে অস্ট্রেলিয়া। ২৮০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে আছে তারা। ওয়ানডেতেও সবার উপরে আছে এই দল। মাত্র তিন পয়েন্ট কম নিয়ে (২৭৭) দুই নম্বরে আছে নিউজিল্যান্ড।

 

২৭৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ইংল্যান্ড। শীর্ষ পাঁচে বাকি দুই দল ওয়েস্ট ইন্ডিজ ও ভারত। এছাড়া প্রথম দশের অন্য দলগুলো হলো দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আয়ারল্যান্ড।

 

ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষ ২০ ব্যাটসম্যানের মধ্যে বাংলাদেশের কেউ জায়গা পাননি। তবে বোলার র‌্যাংকিংয়ের ১০ জনের মধ্যে বাংলাদেশের দুই জন জায়গা পেয়েছেন। এরা হলেন রুমানা আহমেদ ৭ ও নাহিদা আক্তার ৯ নম্বর। এছাড়া অধিনায়ক সালমা খাতুন আছেন ১৭ নম্বরে।