ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ১৬:০১:৫৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা

নারী দল ঘোষণা, নতুন অধিনায়ক জ্যোতি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:২১ পিএম, ৪ নভেম্বর ২০২১ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

নারী বিশ্বকাপের কোয়ালিফায়ারের প্রস্তুতি হিসেবে জিম্বাবুয়েতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। দলের নতুন ওয়ানডে অধিনায়ক হিসেবে দায়িত্ব পেলেন উইকেটরক্ষক ব্যাটার নিগার সুলতানা জ্যোতি। জিম্বাবুয়েতে এ মাসেই অনুষ্ঠিত হবে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্ব।

রোমানা আহমেদের পরিবর্তে আন্তর্জাতিক ক্রিকেটে জ্যোতি বাংলাদেশের চতুর্থ ওয়ানডে অধিনায়ক। রোমানার আগে সালমা খাতুন ও জাহানারা আলম দেশকে নেতৃত্ব দিয়েছেন।

২১ নভেম্বর জিম্বাবুয়েতে শুরু হবে বিশ্বকাপ বাছাই। এর আগে বাংলাদেশের মেয়েরা স্বাগতিকদের সঙ্গে বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতির অংশ হিসেবে ১১, ১৩ ও ১৫ নভেম্বর ম্যাচ তিনটি ওয়ানডে খেলবে। শুক্রবার হারারের উদ্দেশ্যে দেশ ছাড়বে দল।

বাংলাদেশ নারী দল:

নিগার সুলতানা জ্যোতি

মুরশিদা খাতুন

নুজহাত তানিয়া

ফারজানা হক পিংকি

রুমানা আহমেদ

রিতু মনি

নাহিদা আক্তার

সালমা খাতুন

জাহানারা আলম

লতা মন্ডল

ফাহিমা খাতুন/