নারী দিবস উপলক্ষে ৮ নারী নাট্য ব্যক্তিত্বকে সম্মাননা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৫ পিএম, ৭ মার্চ ২০২২ সোমবার
ফাইল ছবি
আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। এ উপলক্ষে পাঁচ দিনব্যাপি নাট্যোৎসবের আয়োজন করেছে কাঁচখেলা রেপার্টরি থিয়েটার। ‘কন্যা জায়া জননী, এগিয়ে যাবার সময় এখনই’ এই শ্লোগানকে সামনে রেখে মঙ্গলবার (৮ মার্চ) বিকেল ৫টায় বাংলাদেশ মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে এই উৎসবের উদ্বোধন করবেন কিংবদন্তি অভিনেত্রী ও নাট্য ব্যক্তিত্ব ফেরদৌসী মজুমদার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ উৎসবের উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এসময় আরও উপস্থিত থাকবেন নাট্যাঙ্গণের বরেণ্য ব্যক্তিরা।
মঞ্চনাটকে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ উদ্বোধনী আয়োজনে ৮ জন সৃজনশীল নারীকে প্রদান করা হবে ‘কাঁচখেলা নাট্য সম্মাননা ২০২২’। তারা হলেন নাট্যকার সাধনা আহমেদ, রুমা মোদক, মাহফুজা হিলালী, নাসরীন মুস্তাফা ও নাট্যনির্দেশক ড. আইরিন পারভীন লোপা, ত্রপা মজুমদার, হৃদি হক এবং নাট্যকার ও নাট্যনির্দেশক নূনা আফরোজ।
উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে ৮ মার্চ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় মঞ্চায়ন হবে নাটকের দল দৃশ্যকাব্যের নাটক ‘বাঘ’, ৯ মার্চ বুধবার মঞ্চায়ন হবে থিয়েটার ‘৫২’ এর নাটক ‘কালিদাস’, ১০ মার্চ বৃহস্পতিবার নাট্যম রেপার্টরির নাটক ‘দমের মাদার’, ১১ মার্চ শুক্রবার প্রাঙ্গণেমোরের নাটক ‘আমি ও রবীন্দ্রনাথ’ ও শেষ দিন ১২ মার্চ শনিবার মঞ্চায়ন হবে আয়োজক নাট্যদল কাঁচখেলা রেপার্টরি থিয়েটারের নাটক ‘মুজিবের মেয়ে’।
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- পূজায় যেমন হবে নারীর সাজ
- ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- আজ সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- অভিবাসনবিষয়ক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন চার সাংবাদিক
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু




