ঢাকা, বৃহস্পতিবার ১৯, মার্চ ২০২৬ ৪:০৮:৫৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন

নারী দিবসে হাইকোর্ট বেঞ্চে নারী আইনজীবীদের শুনানির অগ্রাধিকার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:২৪ পিএম, ৮ মার্চ ২০২২ মঙ্গলবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে নারীদের প্রতি সম্মান দেখিয়ে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ মামলার শুনানির ক্ষেত্রে নারী আইনজীবীদের অগ্রাধিকার দিচ্ছেন। বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. আতোয়ার রহমান সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট বেঞ্চ এ অগ্রাধিকার দিচ্ছেন। এই বেঞ্চে আজ কার্য দিবসের প্রথমার্ধের কার্যক্রমের পুরো সময়জুড়ে নারী আইনজীবীরা শুনানিতে অগ্রাধিকার পাচ্ছেন।
এ ছাড়াও, আজ সুপ্রিমকোর্ট লিগ্যাল এইড কমিটি বিকেলে চারটার দিকে নারী দিবস উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করেছে। সুপ্রিমকোর্টের কনফারেন্স হলে এই অনুষ্ঠান হবে। সুপ্রিমকোর্ট লিগ্যাল এইডের প্যানেল নারী আইনজীবীদের সম্মানে এ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। সুপ্রিমকোর্ট লিগ্যাল কমিটির চেয়ারম্যান বিচারপতি জাহাঙ্গীর হোসেন। 
নারী অধিকার রক্ষায় বিশ্বব্যাপী সমতাভিত্তিক সমাজ-রাষ্ট্র গড়ার লক্ষ্যে প্রতিবছর ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করা হয়।
জাতিসংঘ ২০২২ সালের নারী দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করেছে-‘নারীর সুস্বাস্থ্য ও জাগরণ’। এ মূল প্রতিপাদ্যের আলোকে দেশের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এ বছর আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করেছে- ‘টেকসই আগামীর জন্য,লিঙ্গ সমতাই আজ অগ্রগণ্য’।
এ উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সারাদেশে শোভাযাত্রা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। এছাড়া সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন নানা আয়োজনের মধ্যে দিয়ে দিবসটি উদযাপন করছে।