নারী নির্যাতন রুখতে সংস্কৃতিচর্চা বাড়াতে হবে : তথ্য প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৩৮ পিএম, ২৩ মে ২০১৯ বৃহস্পতিবার
তথ্য প্রতিমন্ত্রী ডা: মো: মুরাদ হাসান বলেছেন, বাঙালি সংস্কৃতির যত্নবান চর্চা নারী নির্যাতন রুখতে অনবদ্য ভূমিকা রাখতে পারে। এজন্য আমাদের সংস্কৃতিচর্চা বৃদ্ধি করতে হবে।
আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর শাহবাগের জাতীয় গণগ্রন্থাগার ভিআইপি সেমিনার হলে বঙ্গীয় সাহিত্য-সংস্কৃতি সংসদ আয়োজিত ‘নারী নির্যাতন প্রতিরোধে সংস্কৃতির ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মুরাদ হাসান বলেন, ‘বাঙালি সংস্কৃতিতে নারীকে কখনো খাটো করে দেখা হয়নি, বরং নারীকে সম্মান ও স্তুতি জানিয়ে রচিত হয়েছে সাহিত্য, নৃত্য, গীত ও নানাকলা’। তিনি বলেন, ‘নারী নির্যাতন আমাদের সংস্কৃতিবিরোধী। কোনো সংস্কৃতিবান মানুষ নারী নির্যাতন করতে বা একে সমর্থন করতে পারেনা। এজন্য জনগণের মাঝে সংস্কৃতিচর্চা আরো ছড়িয়ে দিতে হবে।’
তথ্য প্রতিমন্ত্রী বলেন, ‘চার হাজার বছরের ঐতিহ্যমন্ডিত বাঙালি সংস্কৃতি হচ্ছে মমতা ও নারী-পুরুষের সহমর্মিতার ধারক ও বাহক। আদিকাল থেকেই এদেশের কিষাণ-কামার-কুমার-তাঁতী-জেলে যখন কাজ করে, তাদের গৃহবধুরা তাদের জন্য খাবার তৈরি করে পৌঁছে দেয়, একসাথে তারা ধান ভাঙে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে। এ এক অপূর্ব সহাবস্থান সেই তখন থেকে চলে আসছে।’
মুরাদ হাসান বলেন, ‘সংস্কৃতি ও ধর্মচর্চা উভয়েই মানুষের সুকুমারবৃত্তিকে জাগ্রত রাখে, যা নারী নির্যাতন রোধে একন্ত জরুরি।’
কবি অসীম সাহার সভাপতিত্বে ও ড. শাহদৎ হোসেন নিপু’র সঞ্চালনায় আলোচনা সভায় ড. মাসুদ পথিক, কবি আসলাম সানী, সংস্কৃতিকর্মী এফ এম শাহীন প্রমূখ বক্তব্য রাখেন।
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?








