নারী নির্যাতনরোধে মানসিক দৃষ্টিভঙ্গি বদলাতে হবে : চুমকি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৯:১৯ পিএম, ৭ সেপ্টেম্বর ২০১৮ শুক্রবার
ফাইল ছবি
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, নারী নির্যাতনরোধে মানসিক দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। এ মানসিক দৃষ্টিভঙ্গি পরিবর্তনের জন্য পরিবার থেকেই কাজ করতে হবে।
আজ বৃহস্পতিবার রাজধানীর বিয়াম মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে জাতীয় কর্মপরিকল্পনা ২০১৮-২০৩০ প্রণয়ন বিষয়ক এক সেমিনারে তিনি এ কথা বলেন।
চুমকি বলেন, আমরা যদি এ ধরনের নির্যাতনরোধে পরিবার ও সমাজের মানসিক দৃষ্টিভঙ্গি বদলাতে পারি তবেই সমাজ থেকে নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধ করা সম্ভব হবে। এজন্য প্রয়োজন পরিবারের ছেলে সন্তান ও শিশুদের নারীর প্রতি সম্মান দেখাতে শেখানো।
তিনি বলেন, এজন্য নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে মানসিকতার পরিবর্তনের জন্য পরিবার থেকেই কাজ করতে হবে। শিশু ও নারীর প্রতি সহিংসতা ও নির্যাতন বন্ধে মানুষের দৃষ্টিভঙ্গি ও চিন্তা ভাবনার পরিবর্তনের জন্য ব্যাপক জনসচেতনতামূলক প্রচার ও প্রসার ঘটাতে হবে। যাতে করে একটি শিশু ও নারী আর কোনো সহিংসতা কিংবা নির্যাতনের শিকার না হয়।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন ও পরিকল্পনা) মাহমুদা শারমিন বেনুর সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য দেন মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কাজী রওশন আরা । নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে জাতীয় কর্মপরিকল্পনার খসড়া পাঠ করেন প্রকল্প পরিচালক ড. আবুল হোসেন।
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার