নারী প্রকৌশলীকে মারলেন যুবলীগ নেতা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০০ পিএম, ১৮ অক্টোবর ২০১৯ শুক্রবার
প্রতীকী ছবি
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন অধিদপ্তরে (বিআইডব্লিউটিএ) এক প্রকৌশলীর কক্ষে আরেক নারী প্রকৌশলীকে মারধর করে আহত করেছেন স্থানীয় যুবলীগ নেতারা। তিনি যান্ত্রিক ও নৌ-প্রকৌশল বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী, নাম জরিনা খানম।
এ কাজে জড়িত থাকার দায়ে যান্ত্রিক ও নৌ-প্রকৌশল বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (মেরিন) মো. নেছার উদ্দীন খানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের তরফ থেকে মামলা করা হয়েছে মতিঝিল থানায়।
গতকাল বিকালে অনভিপ্রেত এ ঘটনা ঘটে। এর জেরে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর পরই বিআইডব্লিউটিএর অফিসার্স অ্যাসোসিয়েশন জরুরি বৈঠক ডেকে এ ঘটনায় দ্রুত শাস্তির দাবি জানিয়েছে।
এ বিষয়ে জানতে চাওয়া হলে বিআইডব্লিউটিএর সচিব ওয়াকিল নেওয়াজ বলেন, অতিরিক্ত প্রধান প্রকৌশলীর কক্ষে তত্ত্বাবধায়ক প্রকৌশলীকে মারধর করেছেন ঠিকাদাররা। এ ঘটনায় অতিরিক্ত প্রধান প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
ঘটনার বিবরণ প্রসঙ্গে বিআইডব্লিউটিএর ঊর্ধ্বতন একাধিক কর্মকর্তা জানান, যান্ত্রিক ও নৌ-প্রকৌশল বিভাগের টেন্ডার কার্যক্রমের বিষয়ে অতিরিক্ত প্রধান প্রকৌশলী (মেরিন) মো. নেছার উদ্দীন খানের সঙ্গে তার রুমে বসে আলোচনা করছিলেন জরিনা খানম।
আলোচনার একপর্যায়ে দুজনের মধ্যে মতদ্বৈততা দেখা দিলে হঠাৎ করে উত্তেজিত হয়ে ওঠেন নেছার উদ্দীন খান। তিনি জরিনা খানমকে রুম থেকে বেরিয়ে যেতে নির্দেশ দেন। এর পর জরিনা খানম যুক্তিতর্ক উপস্থাপন করতে গেলে জরিনাকে কিল-ঘুষি মারতে মারতে মেঝেতে ফেলে দেন সেখানে উপস্থিত ঠিকাদার রাকিব। এর পরও আরও কিছু কিলঘুষি মেরে বেরিয়ে যান রাকিব। তিনি আর আর এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্ণধার।
একটি সূত্র জানিয়েছে, রাকিব ও রায়হান দুজন স্থানীয় যুবলীগ কর্মী পরিচয়ে দীর্ঘদিন ধরে বিআইডব্লিউটিএর টেন্ডারবাজি করে আসছে। তারা টেন্ডার নিয়ন্ত্রণ ও কাজ না করেই বিল তোলার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এ ছাড়া ওই ঘটনার সময় ঢাকা দক্ষিণের ১০ নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি মারুফ রেজা সাগরও সেখানে উপস্থিত ছিল। এরা সবাই স্থানীয় কাউন্সিলর ক্যাসিনো মুমিনুল হক সাঈদের অনুসারি হিসেবে পরিচিত। এর আগেও তাদের হাতে বিআইডব্লিউটিএর কর্মকর্তারা হেনস্তার শিকার হয়েছেন বলে জানিয়েছে ওই সূত্র।
নাম প্রকাশে অনিচ্ছুক বিআইডব্লিউটিএর এক কর্মকর্তা জানান, ওই ঘটনায় সিসি ক্যামেরার দুটি ভিডিও ফুটেজ পাওয়া গেছে। একটিতে রুমের বাইরের ফুটেজ রয়েছে। আরেকটিতে রুমের ভেতরের ফুটেজ রয়েছে। দুটি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে।
ওই কর্মকর্তা বলেন, দীর্ঘদিন ধরে সাগর, রাকিব, রায়হান, মনিরসহ স্থানীয় যুবলীগের কয়েকজন নেতা এ ভবনে টেন্ডারবাজি করে আসছে। তাদের সঙ্গে নৌপ্রকৌশল, সিভিল ও ড্রেজিং বিভাগের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সখ্যতা রয়েছে। তারা মিলেমিশে এসব টেন্ডারবাজি করে আসছে। কোনো কর্মকর্তা বাধা হলেই তাদেরও হুমকি-ধমকি ও হেনস্তা করত যুবলীগ নেতাকর্মীরা। এমনকি এসব যুবলীগ নেতাকর্মীদের মোটরসাইকেলেও কয়েক প্রকৌশলীকে চড়তে দেখেছেন বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএর কয়েক কর্মকর্তা।
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- আজকের বাজারদর: কমেনি স্বস্তি, চড়া দামে নিত্যপণ্য
- ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি‘ পৌঁছে দিতে চায় সরকার
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি






