নারী ফুটবল দলকে সংবর্ধনা দিবে জাতীয় প্রেস ক্লাব
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৩৯ পিএম, ৬ অক্টোবর ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
জাতীয় প্রেসক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন বলেছেন, ‘বাংলাদেশের নারী ফুটবল দলের বিজয়ে আমরাও উল্লসিত ও গর্বিত। তারা বাংলাদেশকে বিশ্বে নতুনভাবে তুলে ধরেছেন। এই গর্বের অংশীদার হতে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ফুটবল দলকে জাতীয় প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হবে।’
২০ অক্টোবর অনুষ্ঠিতব্য জাতীয় প্রেস ক্লাবের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নিয়ে বৃহস্পতিবার (৬ অক্টোবর) ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
সভায় দেশে করোনা পরিস্থিতি এখনও বিদ্যমান থাকায় সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে জাতীয় প্রেস ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীর ১৩ দিনব্যাপী অনুষ্ঠানমালা উদযাপনের জন্য সদস্যদের প্রতি আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানমালা বিস্তারিত তুলে ধরে লিখিত বক্তব্যে সাধারণ সম্পাদক ইলিয়াস খান বলেন, ‘এবারের অনুষ্ঠানমালায় রয়েছে-৮ অক্টোবর (শনিবার) বেলা ১১টায় গত এক বছরে সাবেক সভাপতি রিয়াজউদ্দিন আহমেদসহ প্রয়াত ক্লাব সদস্যদের স্মরণসভা, ৯ অক্টোবর (রবিবার) ঈদ-ই-মিলাদুন্নবী আলোচনা, ১০ ও ১১ অক্টোবর (সোম ও মঙ্গলবার) সদস্যদের দাবা প্রতিযোগিতা, ১১ অক্টোবর (মঙ্গলবার) সদস্যদের এয়ারগান প্রতিযোগিতা, ১২ ও ১৩ অক্টোবর (বুধ ও বৃহস্পতিবার) সদস্যদের স্পেড ট্রাম্প প্রতিযোগিতা, ১৩ অক্টোবর (বৃহস্পতিবার) বিকালে নারী সদস্যদের লুডু প্রতিযোগিতা, ১৪ ও ১৫ অক্টোবর (শুক্র ও শনিবার) শিশু আনন্দমেলা, ১৬ ও ১৭ অক্টোবর (রবি ও সোমবার) সদস্যদের টেবিল টেনিস প্রতিযোগিতা।’
আগামী ১৮ ও ১৯ অক্টোবর (মঙ্গল ও বুধবার) স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মুক্তিযোদ্ধা সাংবাদিক সংবর্ধনা, আন্তর্জাতিক সেমিনার এবং ২০ অক্টোবর (বৃহস্পতিবার) ভোরে সদস্যদের মিনি ম্যারাথন প্রতিযোগিতা, সকালে পুরস্কার বিতরণী, ২১ অক্টোবর সন্ধ্যায় কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান, নৈশভোজ ও র্যাফেল ড্র অনুষ্ঠিত হবে।
শিশু আনন্দমেলা ও ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য সদস্যদের আগামী ১০ অক্টোবরের মধ্যে ফরম ও খাবার কুপন সংগ্রহ করে নাম তালিকাভুক্ত করার অনুরোধ জানানো হয়েছে।
এসময় ক্লাবের সিনিয়র সহ-সভাপতি হাসান হাফিজ, যুগ্ম সম্পাদক মাঈনুল আলম ও মো. আশরাফ আলী, কোষাধ্যক্ষ শাহেদ চৌধুরী, ব্যবস্থাপনা কমিটির সদস্য কাজী রওনাক হোসেন, শাহনাজ বেগম পলি, শাহনাজ সিদ্দিকী সোমা, ভানুরঞ্জন চক্রবর্তী, বখতিয়ার রাণা উপস্থিত ছিলেন।
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬



