নারী ফুটবল নারীর ক্ষমতায়ন ও জেন্ডার সমতার অনন্য দৃষ্টান্ত
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০০ এএম, ১৮ জুলাই ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ‘ইমপ্রেস মাত্রা’র উদ্যোগে ফিফা উইমেন্স ওয়ার্ল্ডকাপ ২০২৩ সম্প্রচার নারী-পুরুষ নির্বিশেষে সকলকে বিভিন্ন স্পোর্টসে অংশগ্রহণ করতে অনুপ্রাণিত করবে। নারী ফুটবল নারীর ক্ষমতায়ন ও জেন্ডার সমতার এক অনন্য দৃষ্টান্ত।
সোমবার (১৭ জুলাই) রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে ‘ইমপ্রেস মাত্রা’ আয়োজিত ‘মিডিয়া রাইটস ডিক্লারেশন’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন।
স্পিকার বলেন, বাংলাদেশের জনগণ ক্রীড়ামোদী। পুরুষদের পাশাপাশি নারীদের বিভিন্ন খেলায় আগ্রহী করে তুলতে মিডিয়া ভূমিকা পালন করতে পারে।
এ সময় তিনি ফিফা উইমেন্স ওয়ার্ল্ডকাপ ২০২৩ সম্প্রচারের উদ্যোগ নেওয়ার জন্য এবং ২০২২ সাফ নারী ফুটবল জয়ী বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে সম্মাননা ও নগদ অর্থ প্রদানের জন্য ইমপ্রেস-মাত্রা কর্তৃপক্ষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
ড. শিরীন শারমিন বলেন, নারী ফুটবলার ও ক্রিকেটাররা আন্তর্জাতিক অঙ্গনে বিজয়ের মাধ্যমে দেশের জন্য বিরল গৌরব অর্জন করে চলেছে। বাংলাদেশের নারীরা আজ শ্রেষ্ঠ বিজ্ঞানীদের অন্যতম। যে দক্ষতায় তারা পাহাড় জয় করছে, সেই একই দক্ষতায় শান্তিরক্ষী বাহিনীতে কাজ করছে।
তিনি আরও বলেন, নারীদের সফলতা উদযাপন করতে হবে। কারণ তারা অনেক বেশি চ্যালেঞ্জ মোকাবিলা করেই সফল হয়। সুতরাং তাদের জন্য সব ধরনের সুযোগ উন্মুক্ত করতে হবে এবং আন্তর্জাতিক খেলায় ভালো ফলাফল পেতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন স্বনামধন্য অভিনেতা, পরিচালক এবং ইমপ্রেস মাত্রা'র ম্যানেজিং পার্টনার আফজাল হোসেন এবং চ্যানেল আই এর পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, বিশিষ্ট নাট্যজন নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, আইস্ক্রীনের প্রজেক্ট ডিরেক্টর রিয়াজ উদ্দিন আহমেদ এবং বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও খেলোয়াড়রা, চলচ্চিত্র ও নাট্যজগতের স্বনামধন্য শিল্পী, আমন্ত্রিত অতিথিবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ গণমাধ্যম কর্মীরা।
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী











