নারী মন্ত্রণালয়েই নারীদের প্রবেশ নিষেধ করলো তালেবান
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:১৬ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০২১ শনিবার
প্রতীকী ছবি
আফগানিস্তানের নারী বিষয়ক মন্ত্রণালয়েই খোদ নারী কর্মীদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে তালেবান। এই ভবনটিতে শুধুমাত্র পুরুষরাই প্রবেশ করতে পারবে বলে মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন।
ভারতিয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র তাদের সেনা প্রত্যাহার করে নেওয়ার পর গোটা দেশের নিয়ন্ত্রণ নিজের হাতে নেয় তালেবান। তারা মন্ত্রীপরিষদে কোন নারী সদস্য রাখেনি। এমনকি গত বৃহস্পতিবার থেকে নারী বিষয়ক মন্ত্রণালয়ের ভবনও তালাবন্ধ করে দেওয়া হয়েছে।
নারী কর্মীরা জানিয়েছেন, গত কয়েক সপ্তাহ ধরেই তারা কাজে আসছেন। কিন্তু তাদেরকে শুধুমাত্র ঘরে ফিরে যাওয়ার কথা বলা হচ্ছে। এ ঘটনায় মন্ত্রণালয়ের বাইরে আন্দোলন করার চেষ্টা করেন নারী কর্মীরা। এ বিষয়ে অবশ্য তালেবান মুখপাত্রের পক্ষ থেকে কিছু বলা হয়নি।
বিশেষজ্ঞরা ধারণা করছেন, ২০ বছর পর পুনরায় আফগানিস্তানের ক্ষমতা দখলের পর তালেবানের শাসন ব্যবস্থায় দেশটির নারীদের অনিশ্চিত ভবিষ্যত বরণ করতে হবে। ২০০১ সালের সেপ্টেম্বরে নিউইয়র্কের টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলার পর আফগানিস্তানে মার্কিন অভিযানে তালেবান ক্ষমতাচ্যুত হয়।
- এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী
- ২৫ কোটি গাছ রোপণ: বিলিয়ন ডলার আয়ের সুযোগ বাংলাদেশের
- ডেঙ্গুর বিস্তার, উদ্বেগ ও প্রতিরোধে চ্যালেঞ্জ
- ড্রেসিংরুমে আবেগঘন চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়লো ইরান দল
- তিব্বতেও এবার পৌঁছে গেছে হাইস্পিড ট্রেন
- ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ২ শিশুর মৃত্যু
- নিরাপত্তা জোরদারে রাজধানীতে বিজিবি মোতায়েন
- ‘ডোনাল্ড ট্রাম্প’র স্থান হলো প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
- রেকর্ডের মুকুটে মেসি
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- দেশের ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- রেকর্ডের মুকুটে মেসি
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম










