নারী মুক্তিযোদ্ধাদের `উই`-এর ঈদ শুভেচ্ছা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৪০ পিএম, ২ জুন ২০১৯ রবিবার
একাত্তরের মহান মুক্তিযুদ্ধে নির্যাতিত নারী মুক্তিযোদ্ধাদের সম্মানে দেশে স্মৃতিস্তম্ভ করার দাবি জানিয়েছেন নারী নেত্রী ও সাংবাদিকরা। সেই সঙ্গে গণভবনসহ রাষ্ট্রীয় যেকোনো অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা মায়েদের অতিথি করারও আহ্বান জানান তারা।
রোববার রাজধানীর কাঁটাবনে কবিতা ক্যাফে মিলনায়তনে শ নারী মুক্তিযোদ্ধাকে ঈদ শুভেচ্ছা জানাতে গিয়ে এ আহ্বান জানান তারা।
স্বেচ্ছাসেবী সংগঠন উই (উই আর দ্যা আর্থ-ডাব্লিউই) আয়োজিত এ অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য কবি কাজী রোজী, বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা মিনু, কবি ও শিক্ষক ঝরনা রহমান।
উই-এর প্রধান নির্বাহী শরীফা বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে নারী নেত্রীরা বলেন, আমাদের মহান মুক্তিযুদ্ধে নির্যাতিত নারীদের কাছে আমরা ঋণী। তবে দূ:খের কথা, আজও তারে অনেকেই সমাজে অবহেলা আর বঞ্চনা নিয়ে পড়ে আছেন। কেউ কেউ ঘরহারা, বাড়িহারা অসহায়। তাদের পাশে দাঁড়ানো, তাদের মুখে হাসি ফোটানো আমাদের দায়িত্ব।
সাংবাদিক নাসিমুন আরা মিনু বলেন, একাত্তরে যে ভয়াবহ নারী নির্যাতনের সব ইতিহাস আমরা আজও জানি না। তবে আজও নারী নির্যাতন থামেনি। একাত্তরের মতোই আজও নারী নিপীড়ন, হয়রানি, নির্যাতন বন্ধে নারীদেরই সাহসী ভূমিকা রাখতে হবে।
সভা শেষে নির্যাতিতা মুক্তিযোদ্ধা রিজিয়া বেগম, রাজিয়া বেগম, লুৎফা বেগম, নূরজাহান বেগম, রঙ মালা, সাবিহা বেগম, স্বর্ণলতা ফলিয়া, আনোয়ারা বেগম, নাজমা বেগম ও রেজিয়া বেগমের হাতে ঈদের নতুন কাপড় ও নগদ অর্থ তুলে দেন অতিথিরা।
এসময় মুক্তিযোদ্ধা মায়েরা বলেন, নারীদের সম্মান রক্ষায় ও দেশের প্রয়োজনের এখনও আমরা জীবন দিতে প্রস্তুত।
অনুষ্ঠানের শুরুতে মহান মুক্তিযোদ্ধাদের স্মরণে সঙ্গিত পরিবেশন করা হয়। প্রকাশনা প্রতিষ্ঠান বলাকা প্রকাশনের সহযোগিতায় অনুষ্ঠান আয়োজন করে উই।
শুরুতে স্বাগত বক্তব্য দেন উই-এর নির্বাহী প্রধান শরীফা বুলবুল। অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি ও গল্পকার মোর্শেদা নাসির।
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- মুক্তি পেলেন নেহা বোরা
- তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- পূজায় লোভনীয় নানা পদ
- ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়তে পারে গরম
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন
- চীন দেশ ও রবীন্দ্রনাথ ঠাকুর: অধ্যাপক ডং ইউ ছেন
- বিশ্ববাজারে আরও কমল তেলের দাম
- দুর্গাপূজায় ছুটির আমেজ, স্কুল ১০ ও কলেজে ১৬ দিন
- রাজধানীর ফুটপাত হকারমুক্ত করা এক বিরাট চ্যালেঞ্জ
- আজ বিশ্ব বিড়াল দিবস: চাই মমতা ও নিরাপদ আশ্রয়
- অবসর নেওয়ার আগে দলে ফিরতে চান জাহানারা
- আজ মহাষষ্ঠী, সারা দেশে শুরু শারদীয় দুর্গোৎসব
- নারী শিশুসাহিত্যেক সংখ্যা: ‘কিশোর লেখা’র অনন্য আয়োজন
- যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৪
- বাজারে স্বস্তি নেই, চড়া দামে সবজি-চাল-ডাল
- নিউইয়র্কের আদালতে অভিযোগ, নির্দোষ দাবি মাদুরো দম্পতির
- আজ মহাসপ্তমী
- তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা না কমার অভাস
- ছুটির দিনেও দূষণের কবলে ঢাকা, বিশ্বে তৃতীয়
- শাড়িকাণ্ডে তানজিন তিশার জামিনের মেয়াদ বাড়ল

