নারী লাঞ্ছনার অভিযোগে নিউইর্য়কের অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৪:৩২ পিএম, ৮ মে ২০১৮ মঙ্গলবার
যৌন হয়রানির অভিযোগে এবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করলেন। চারজন নারীকে যৌন হয়রানি করার অভিযোগ ওঠায় নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল এরিক স্নাইডারম্যান সোমবার পদত্যাগ করেন।
এরিক স্নাইডারম্যান যৌন হয়রানির বিরুদ্ধে উচ্চকণ্ঠ নারীদের মি টু আন্দোলনের জোর সমর্থক হিসেবে পরিচিত। খবর এএফপি’র।
এক বিবৃতিতে স্নাইডারম্যান জানান, তার বিরুদ্ধে গুরুতর সব অভিযোগ উঠেছে। এসব অভিযোগের সঙ্গে তার পেশাগত দায়িত্বের কোনো সম্পর্ক নেই। কিন্তু এগুলো তাকে সুচারুভাবে দায়িত্ব পালনে বাধা দেবে। তাই তিনি পদত্যাগ করছেন।
নিউইয়র্কার ম্যাগাজিনকে দুজন নারী অভিযোগ করেন, স্নাইডারম্যান তাদের গলায় আঘাত করেছেন ও মারধর করেছেন। তারা চিকিৎসা নিয়েছেন বলেও জানান। আরেক নারী আইনজীবী অভিযোগ করে বলেন, স্নাইডারম্যান তার মুখে গুরুতর আঘাত করেছেন। অপর নারীও একই রকম অভিজ্ঞতার কথা জানান। চার নারীই বলেন, তাদের সঙ্গে স্নাইডারম্যানের প্রেমের সম্পর্ক ছিল।
নিউইয়র্কের গভর্ণর অ্যান্ড্রু কুয়োমো স্নাইডারম্যানকে পদত্যাগের জন্য আহ্বান জানান। তিনি বলেন, নিউইয়র্কের শীর্ষ আইনি কর্মকর্তাসহ কেউই আইনের ঊর্ধ্বে নন।
নিউইয়র্কের চলচ্চিত্র জগতের মোগল হার্ভে ওয়েনস্টেইনের বিরুদ্ধে গত ফেব্রুয়ারি মাসে বেশ কিছু যৌন হয়রানির অভিযোগ ওঠে। নিউইয়র্কের প্রধান কৌঁসুলি হিসেবে স্নাইডারম্যান এসবের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেন।
- ফ্রান্স বনাম স্পেন: ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল
- ফোল্ডিং আইফোন আনছে অ্যাপল, জানুন দাম ও ফিচার
- সকালে লেবুপানি পানে যে উপকার পওয়া যায়
- বর্ষায় নারীদের যে স্বাস্থ্যঝুঁকি বাড়ে, সুস্থ থাকবেন যেভাবে
- সেই প্রতারণার মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে নারী নেতৃত্ব
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ
- ঢাবির আজকের সব পরীক্ষা স্থগিত, চলবে ক্লাস
- আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের
- ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত
- চট্টগ্রামে পাহাড় ধসে ১৩ জনের প্রাণহানী
- দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা
- প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার
- আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী
- আম খেলে কি ওজন বাড়ে?
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- পদ্মা নদীতে ধরা পড়ল এক মণ ওজনের কাতলা
- কানাডায় গুলিবর্ষণে দুইজন নিহত
- বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু
- ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ
- আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী
- ঢাকার বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার, গ্রেফতার ১
- ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি
- ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত
- ঢাবির আজকের সব পরীক্ষা স্থগিত, চলবে ক্লাস
- দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা











