নারী শ্রমিকদের সন্তানের শিক্ষার অধিকার নেই
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমপ্রকাশিত : ০১:৩৯ পিএম, ৮ ডিসেম্বর ২০১৭ শুক্রবার
সেরকারি উন্নয়ন সংস্থা কর্মজীবী নারী আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেছেন, বাংলাদেশে প্রায় ৪০ লাখ নারী শ্রমিক গার্মেন্টস সেক্টরে কাজ করছেন। তাদের রক্ত পানি করা শ্রমেই বাংলাদেশ মোট রপ্তানির ৮০ শতাংশ আয় করে। অথচ এই নারী শ্রমিকরা সব কিছু থেকে বঞ্চিত। এমন কি তাদের সন্তানদের নেই শিক্ষা ও সহিংসতা মুক্ত জীবন যাপনের অধিকার।
আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়েজিত মানববন্ধনে তারা এসব কথা বলেন। এ সময় তারা শ্রমিকদের সন্তানদের শিক্ষা অধিকার ও সহিংসতা মুক্ত জীবন নিশ্চিতের দাবি জানান।
বক্তারা বলেন, এ সকল নারী শ্রমিকরা তাদের কর্মজীবনে, ব্যক্তি জীবনে বিশেষ করে পারিবারিক জীবনে নানা নির্যাতন এবং নিপীড়নের শিকার হন। যে নির্যাতনের শিকার শ্রমিকের শিশুরাও হচ্ছে। কারণ সামাজিক যে নিরাপত্তাহীনতার বলয়ে গার্মেন্টস শ্রমিকেরা বাস করে তাদের সন্তানেরাও তার বাইরে নয়।
নারী শ্রমিক ও তাদের কন্যা শিশুসহ সকল সন্তানের শিক্ষার অধিকার নিশ্চিত, সার্বিক নিরাপত্তা ও নিরাপদ পরিবেশে বেড়ে ওঠার স্বপক্ষে দাবি তুলে ধরেন বক্তারা।
মানববন্ধনে সংগঠনের নির্বাহী পরিচালক রোকেয়া রফিক, গার্মেন্ট শ্রমিক কর্মচারী লীগের সভাপতি লিমা ফেরদৌস, সমন্বয়ক সুলতানুল আজম, মোর্শেদা জাহান হোসেন, রাজিব আহমেদ, সুলতানা আফরোজ প্রমুখ বক্তব্য রাখেন।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০


