নারী সাংবাদিকসহ তিনজনের নামে ৫৭ ধারায় মামলা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০১:৫৫ পিএম, ২৮ মার্চ ২০১৮ বুধবার
ইংরেজি দৈনিক ফিন্যান্সিয়াল এক্সপ্রেস-এর স্টাফ রিপোর্টার কামরুন্নাহার শোভাসহ তিনজনের নামে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) আইনের ৫৭ ধারায় মামলা হয়েছে।
হাইকোর্টের অনুমতি নিয়ে সোমবার দুপুরে গাজীপুরের জয়দেবপুর থানায় মামলা করেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাদিরা খাতুনের স্বামী ইমতিয়াজ করিম শুভ।
মামলার অপর আসামিরা হলেন ভোলার পৌরসভা রোড এলাকার মৃত জহুরুল হকের ছেলে মনিরুল হক চৌধুরী ওরফে বুলেট এবং রাজধানী রমনার নিউ ইস্কাটন এলাকার আসাদুজ্জামানের ছেলে মনিরুজ্জামান।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলামের ভাষ্য, হাইকোর্টের নির্দেশে মামলাটি হয়েছে। তবে ওনি (কামরুন্নাহার শোভা) সাংবাদিক কিনা এটা জানা নেই। মামলার তদন্তকারী কর্মকর্তা সাখাওয়াত হোসেনের একই ভাষ্য।
মামলার বাদী ইমতিয়াজ করিম শুভ জানান, ফেসবুকে শোভা বিভিন্ন সময় তার বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা স্ট্যাটাস দেন। তাই ৫৭ ধারায় মামলা করেছেন।
তিনি জানান, দুপক্ষে জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। শোভার পরিবারের কাছ থেকে তাদের ক্রয়কৃত জমি বুঝে নিতে গেলে এ বিরোধ সৃষ্টি হয়।
কামরুন্নাহার শোভার ভাষ্য, গত ১২ মার্চ জয়দেবপুর থানার কাশিমপুরের পূর্ব বাগবাড়ি এলাকায় তার পৈত্রিক বসতবাড়ির সম্পত্তি গ্রাস করার জন্য হানা দেয় ইমতিয়াজ করিম ও তার দল। এ ঘটনায় তার বাবা অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক মো. কফিলউদ্দীন আহম্মেদ বাদী হয়ে জয়দেবপুর থানায় ১৩ মার্চ মামলা করতে গেলে কর্তব্যরত এসআই লিটনের তত্ত্বাবধানে ১৬ মার্চ তদন্তে যাওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। পরে তদন্তে যাওয়ার আগেই শুভচক্র এজাহারের বিষয়ে টের পেয়ে ১৫ মার্চ মধ্যরাতে সাদা পোশাকধারী একদল পুলিশের সহায়তায় তার একমাত্র এইচএসসি পরিক্ষার্থী ভাই শাখাওয়াত আহম্মেদ এবং চাচাতো ভাই সাজু আহম্মেদ ও বাবু মিয়াকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। পরদিন নারী সাংবাদিকের পরিবারের নয় সদস্যের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ১০-১৫ জনকে আসামি করে পাল্টা মামলা করেন ইমতিয়াজ করিম। মামলার এজাহারে মুরগি ও গরু চুরি, চাঁদাবাজি এবং চার মাসের শিশু হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়। ওই সময় তিনি কক্সবাজারে ছিলেন।
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা


