ঢাকা, মঙ্গলবার ১৬, জুন ২০২৬ ১:৫২:২৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র? যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ় স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে

নারী সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলাদেশ-ভারত

ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:২৪ পিএম, ১৮ মার্চ ২০১৯ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নারী সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলাদেশ প্রতিপক্ষ ভারত। রবিবার নেপালের বিরাটনগরে শ্রীলংকাকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

‘এ’ গ্রুপের শেষ ম্যাচে নেপালের কাছে ৩-০ গোলে হেরে গ্রুপ রানার্সআপ হয়েছে বাংলাদেশ। ফরম্যাট অনুযায়ী ফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশকে খেলতে হবে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন ভারতের সঙ্গে।

গ্রুপ পর্বে বাংলাদেশ প্রথম ম্যাচে ভুটানকে হারিয়েছিল ২-০ গোলে। ওই জয়টি বাংলাদেশের সেমিফাইনালও নিশ্চিত করেছিল। কিন্তু শক্তিশালী স্বাগতিক নেপালের কাছে বাংলাদেশের মেয়েরা এক অর্থে কোনো পাত্তাই পায়নি। ২৬ মিনিটের মধ্যে ৩ গোল হজম করে ম্যাচ থেকে ছিটকে পড়ে সাবিনারা।

টুর্নামেন্টের দুটি ম্যাচ হবে ২০ মার্চ। অন্য সেমিফাইনালে স্বাগতিক নেপাল খেলবে শ্রীলংকার বিরুদ্ধে।

-জেডসি