নারীকে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ
চাঁদপুর প্রতিনিধি | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫৩ এএম, ২৮ সেপ্টেম্বর ২০২৫ রবিবার
ছবি : সংগৃহীত
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় সুদের টাকা পরিশোধ করতে না পারায় শাহনাজ বেগম নামে এক গৃহবধূকে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যার চেষ্টা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় নাসিমা বেগম নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত শুক্রবার রাতে পাইকপাড়া উত্তর ইউনিয়নের উপাধিক গ্রামে এই ঘটনা ঘটেছে। দগ্ধ শাহনাজ বেগম ওই এলাকার উকিলবাড়ির আমির হোসেনের স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা গেছে, নাসিমা বেগমের কাছে জমি বন্ধক রেখে ৪০ হাজার টাকা সুদে ধার নেন শাহনাজ বেগম। নির্ধারিত সময়ে ঋণের টাকা পরিশোধ করতে না পারায় গত শুক্রবার রাতে সুযোগ বুঝে নাসিমা ও তার সহযোগীরা শাহনাজের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। শাহনাজের চিৎকারে পরিবারের সদস্যরা এগিয়ে এসে পানি ঢেলে আগুন নেভান এবং তাকে উদ্ধার করেন।
প্রথমে শাহনাজকে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর জেনারেল হাসপাতালে হয়ে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।
শাহনাজ বেগম বলেন, ‘নাসিমা বেগমসহ ৩-৪ জন মিলে আমার গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে হত্যার চেষ্টা করেছে। আমি চিৎকার করলে পরিবারের সদস্যরা আমাকে বাঁচায়।’
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, অভিযুক্ত নাসিমা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০











