নারীগ্রন্থ প্রবর্তনা ও উবিনীগ-এর আলোচনা সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:২৪ পিএম, ৩ নভেম্বর ২০২১ বুধবার
ফাইল ছবি
কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে ৩১ অক্টোবর সকাল ১১টায় নারীগ্রন্থ প্রবর্তনা ও উবিনীগ আয়োজিত নারী আন্দোলনের মর্ম, নারীর জীবন সংগ্রামের আলোকে সামগ্রিক আন্দোলনের রূপ-শীর্ষক আলোচনা সভায় বক্তারা বলেন, আমরা নারী আন্দোলনের মর্ম অনুধাবন করতে চাই। নারীর জীবন সংগ্রামের আলোকে সামগ্রিক আন্দোলনের রূপ খুঁজে পেতে চাই। নারী আন্দোলন এখন রাজনৈতিক দলভিত্তিক হয়ে গেছে। যে কোনো নারীর প্রতি সহিংসতার ঘটনায় দলমত নির্বিশেষে কথা বলতে হবে। এ জায়গা থেকে আমরা সরে আসছি।
নারীগ্রন্থ প্রবর্তনা ও উবিনীগের নির্বাহী পরিচালক ফরিদা আখতারের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন অধিকারের তাসকিন ফাহমিনা, প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের চেয়ারম্যান ও কবি রোকেয়া ইসলাম, মানুষের জন্য ফাউন্ডেশনের রিনা রায়, মায়ের ডাকের সমন্বয়কারী আফরোজা আঁখি, অভিনেত্রী ও অধ্যাপক ফ্লোরা সরকার, ঢাকা ট্রিবিউনের সাংবাদিক কোহিনূর খৈয়াম তিথিলা, বাংলাদেশ মুক্ত গার্মেন্টস সংগঠনের সুলতানা বেগম, লেখক ও যন্ত্রসংগীত শিল্পী নাহার আহমেদ, তামাকবিরোধী জোটের অনন্যা রহমান, লেখক ঝর্না রহমান, নারীপক্ষের সদস্য কামরুন নাহার, উবিনীগের সীমু দাস সীমু প্রমুখ।
নারীপক্ষের সদস্য কামরুন নাহার বলেন, আমি নারী, সারা পৃথিবী আমার যুদ্ধক্ষেত্র। এই কথাটা বললেই আমাদেরকে নেতিবাচক দৃষ্টিভঙ্গীতে দেখা হয়।
অধিকারের তাসকিন ফাহমিনা বলেন, গার্মেন্টকর্মীরা আন্দোলন করলে তাদের পুলিশ দিয়ে মেরে থামিয়ে দেওয়া হয়। ট্রেড ইউনিয়নের নামে তাদের মুখ বন্ধ করে দেওয়া হয়।
অভিনেত্রী, অধ্যাপক ফ্লোরা সরকারের মতে, আর্থিকভাবে মেয়েদের স্বাবলম্বী হতে হবে। মেয়েরা ইচ্ছা করলেই পারে নিজের জায়গা তৈরি করতে।
রিনা রায়ের মতে, নারী বিষয়ক আন্দোলন নারীর জীবনভিত্তিক হতে হবে।
অনন্যা রহমান বলেন, পাড়ায় পাড়ায় মেয়েদের খেলার মাঠ নেই।
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস


