নারীদের জন্য খুলল মদিনার সব মসজিদের দুয়ার
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:০৭ পিএম, ৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার
সংগৃহীত ছবি
সৌদি আরবের পবিত্র মদিনার সব মসজিদে নারীদের জন্য পৃথক নামাজের স্থান চালুর অনুমোদন দিয়েছে দেশটির সরকার। এখন থেকে শহরটির মসজিদগুলোতে প্রতিদিন পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের সময় নারীদের জন্য নির্ধারিত স্থান খোলা থাকবে।
সৌদি আরবের ইসলামবিষয়ক মন্ত্রী শেখ ড. আবদুল লতিফ আল-শেখ সম্প্রতি এ অনুমোদন দিয়েছেন।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ঐতিহাসিক মসজিদের পাশাপাশি মদিনার বিভিন্ন এলাকার সাধারণ ও বড় মসজিদও এ ব্যবস্থার আওতায় থাকবে। ফলে শহরের বাইরে থাকা বা কর্মজীবী নারীরাও নামাজের সময় মসজিদে গিয়ে নির্ধারিত স্থানে নামাজ আদায় করতে পারবেন।
এতদিন মদিনার অনেক মসজিদে নারীদের নামাজের স্থান কেবল জুমা, তারাবিহ ও ঈদের নামাজের সময় অথবা ব্যস্ত মৌসুমে খোলা রাখা হতো। বছরের অন্যান্য সময়ে এসব স্থান বন্ধ থাকত। নতুন অনুমোদনের ফলে এখন থেকে পাঁচ ওয়াক্ত নামাজের সময়ই নারীদের জন্য এসব স্থান খোলা রাখার ব্যবস্থা করা হবে।
সৌদি কর্তৃপক্ষের এ সিদ্ধান্তের ফলে মদিনায় কেনাকাটা, চাকরি, ভ্রমণ কিংবা অন্য কোনো কাজে বাইরে থাকা নারীদের নামাজের সময় বাড়িতে ফিরে যাওয়ার প্রয়োজন হবে না। তারা কাছাকাছি মসজিদে নির্ধারিত স্থানে নামাজ আদায় করতে পারবেন।
তবে মসজিদে নববী এ সিদ্ধান্তের আওতাভুক্ত নয়। কারণ বিশ্বের অন্যতম পবিত্র এই মসজিদে আগে থেকেই নারীদের জন্য পৃথক নামাজের স্থান নির্ধারিত রয়েছে।
নারীদের জন্য নির্ধারিত নামাজের স্থানগুলোর পরিচালনা ও ব্যবস্থাপনায় নারী মাঠকর্মীরাও দায়িত্ব পালন করছেন। পাশাপাশি ঐতিহাসিক মসজিদগুলোতে নারীদের নামাজের স্থান ও নিরাপত্তা ব্যবস্থাপনার জন্য ১১৫ জন নারীকে মসজিদ পরিদর্শক ও নিরাপত্তাকর্মী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
সূত্র: ইসলামিক ইনফরমেশন
- ভারত থেকে আসা নিম্নমানের চায়ে সয়লাব সিলেট
- কানাডার ভাসমান দ্বীপ যেভাবে উধাও হলো
- নারীদের জন্য খুলল মদিনার সব মসজিদের দুয়ার
- ফেসবুকে অটো রিলস ফিচার চালুর উপায়
- আগস্টে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮১:রোড সেফটি ফাউন্ডেশন
- অনলাইন পত্রিকায় সাব এডিটর পদে চাকরি, হোম অফিসের সুযোগ
- সম্পর্ক দীর্ঘস্থায়ী করার গোপন ৫ সূত্র
- ইরানবিরোধী বিক্ষোভে গ্রেপ্তার যমজ বোনের একজনের মৃত্যুদণ্ড
- পরীমণির কোলে থাকা শিশুকে নিয়ে নানা জল্পনা
- চবিতে শিক্ষকসহ ৩ জন বরখাস্ত
- জর্দার কৌটায় ১০ বছরের সঞ্চয়, খুলে দেখলেন সব শেষ
- জরুরি বিল দিতে অ্যাপে ১০ হাজার টাকা ঋণ, যেভাবে পাবেন
- প্রতিবেশীর গোপন খবর বিক্রি করে দুটি বাড়ি কিনলেন নারী!
- কেপ ভার্দেতে শিক্ষা সফরের বাস খাদে পড়ে ২৫ শিশু-কিশোর নিহত
- চাকরি দেবে ব্যাংক আলফালাহ্, লাগবে যেসব যোগ্যতা
- শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনালের পথ সুগম করতে চায় টাইগ্রেসরা
- ঢাকায় জানালা দিয়ে হঠাৎ গুলি এসে লাগে গৃহবধুর শরীরে
- হাইকোর্টে বিদিশার জামিন, মুক্তিতে বাধা নেই
- গণমাধ্যমে নারী সাংবাদিকদের চ্যালেঞ্জ মোকাবিলায় ঐক্যের আহ্বান
- ভারতে মুসলিম দুই নারী সাংবাদিককে বেধড়ক পেটালো পুলিশ
- প্রতিবেশীর গোপন খবর বিক্রি করে দুটি বাড়ি কিনলেন নারী!
- মিস ওয়ার্ল্ড-এর মুকুট জিতলেন ডমিনিকান রিপাবলিকের মোলা
- জর্দার কৌটায় ১০ বছরের সঞ্চয়, খুলে দেখলেন সব শেষ
- চবিতে শিক্ষকসহ ৩ জন বরখাস্ত
- ইরানবিরোধী বিক্ষোভে গ্রেপ্তার যমজ বোনের একজনের মৃত্যুদণ্ড
- ইন্দোনেশিয়ায় বিনামূল্যের স্কুলের খাবার খেয়ে অসুস্থ প্রায় ২ হাজার
- দেশের বাজারে কমল সোনার দাম
- কেপ ভার্দেতে শিক্ষা সফরের বাস খাদে পড়ে ২৫ শিশু-কিশোর নিহত
- পরীমণির কোলে থাকা শিশুকে নিয়ে নানা জল্পনা
- আগস্টে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮১:রোড সেফটি ফাউন্ডেশন











