নারীদের জন্য প্রকৃত সুযোগ সৃষ্টি করতে হবে: জাইমা রহমান
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:২৫ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০২৬ রবিবার
ছবি: সংগ্রহিত।
কেবল আলোচনা নয়, নারীদের জন্য প্রকৃত সুযোগ সৃষ্টি করতে হবে বলে মন্তব্য করেছেন ব্যারিস্টার জাইমা রহমান।
আজ রোববার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর বিআইএসএস (বিস) মিলনায়তনে ‘উইমেন ইন ডেমোক্রেসি’ আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এই মন্তব্য করেন।
জাইমা রহমান বলেন, নারীদের রাজনৈতিক ক্ষমতায়ন নিয়ে শুধু আলোচনা করলেই হবে না; তাদের জন্য রাজনৈতিক, আর্থিক এবং নীতি-নির্ধারণী পর্যায়ে প্রবেশের প্রকৃত সুযোগ বা এক্সেস তৈরি করতে হবে।
তিনি আক্ষেপ করে বলেন, আমরা দেখি পুরুষদের জন্য অনেক রকম সুযোগ-সুবিধা থাকে, কিন্তু নারীদের ওইভাবে সুযোগ দেওয়া হয় না। কিছু সামাজিক ও সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গির কারণে মনে করা হয় যে, নারীরা হয়তো বেশি দূর যেতে পারবে না। এই বাধাগুলো দূর করতে হবে।
নেতৃত্ব বিকাশের জন্য ‘পাইপলাইন’ তৈরির ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ছাত্র নেতৃত্ব থেকে স্থানীয় সরকার পর্যন্ত একটি ধারাবাহিকতা সৃষ্টি করতে হবে। এটি ধরে রাখতে না পারলে আমরা যোগ্য নেত্রীদের সুযোগ দিতে পারব না।
নেতৃত্বের বিকাশে মেন্টরশিপের প্রয়োজনীয়তা বোঝাতে গিয়ে তিনি বলেন, তালগাছের ছায়ার মতো যদি মাথার ওপর কেউ না থাকে, তবে ছোট চারাগাছ বড় হবে কীভাবে? নারীদের পথপ্রদর্শক হিসেবে দল ও জ্যেষ্ঠ নেতাদের ছায়ার মতো পাশে থাকতে হবে।
রাজনীতিতে নারীদের সুরক্ষার বিষয়ে তিনি একটি সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরে জাইমা রহমান বলেন, সেফটির দিক থেকে যদি কোনো নারীনেত্রী বা স্টুডেন্ট লিডারের কিছু হয়, তবে দলগুলোকে লিগ্যাল কোড অব কনডাক্টের মাধ্যমে তাঁদের প্রটেক্ট করতে হবে। দলকেই দায়িত্ব নিতে হবে যে আমরা উনার পাশে থাকব।
অর্থনৈতিক বৈষম্যকে রাজনীতির বড় বাধা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, অর্থনীতি বড় একটা বিষয়। নারী নেত্রীদের পর্যাপ্ত অর্থনৈতিক সুযোগ-সুবিধা দেওয়া হলে রাজনীতিতে তাদের অংশগ্রহণ বাড়বে। যাদের মেধা আছে, তাদের সংসদীয় আসন বা স্থানীয় সরকার নির্বাচনে দাঁড়ানোর সুযোগ করে দিতে হবে।
একটি আধুনিক ও বৈষম্যহীন দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে ব্যারিস্টার জাইমা বলেন, আমরা অন্য রকম একটা দেশ গড়তে চাই। এর জন্য আমাদের পুরনো চিন্তায় পরিবর্তন আনতে হবে এবং রাজনৈতিক দলগুলোকে নারীদের নিরাপত্তার সম্পূর্ণ দায়িত্ব নিতে হবে।
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬





