ঢাকা, শুক্রবার ০৩, জুলাই ২০২৬ ১৮:৪১:১৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী নারী উন্নয়নে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে: পানিসম্পদমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫ এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

নারীদের তথ্য প্রযুক্তির সাথে যুক্ত করা জরুরী : স্পিকার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১০:৪৮ পিএম, ১৪ ডিসেম্বর ২০১৭ বৃহস্পতিবার

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, দেশের নারীদের তথ্য প্রযুক্তির সাথে সংযুক্ত করা বর্তমানে জরুরী। আর এ কাজটি করতে পারলে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত হবে। ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ গড়ার স্বপ্নপূরণের পথ সুগম হবে।

তিনি বলেন, শুধু আইনের প্রয়োগ নয়, বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি করতে হবে। এ জন্য সকলকে সম্মিলিতভাবে কাজ করে যেতে হবে।


আজ বৃহস্পতিবার বিকেলে উল্লাপাড়া সরকারী আকবর আলী কলেজ মাঠে “নারীর ক্ষমতায়ন ও বাল্যবিয়ে প্রতিরোধ” শীর্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


স্পিকার  শিরীন শারমিন বলেন, দেশের মোট জনসংখার অর্ধেক নারী। এ অর্ধেক জনগোষ্ঠির উন্নয়ন কোন বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি সার্বিক উন্নয়নেরই অংশ। নারীদের স্বাবলম্বী হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহিত পদক্ষেপ নারীর ক্ষমতায়নকে বিস্তৃত করেছে।

 

স্পিকার বলেন, নারীদের জন্য বর্তমান সরকার ল্যাকটেটিং মাদার সহায়তা, বিধবা ভাতা, ডিগ্রি পর্যন্ত নারীদের জন্য অবৈতনিক শিক্ষা প্রবর্তণ করেছে। এখন প্রয়োজন তাদের তথ্য প্রযুক্তির সাথে সংযুক্ত করা। আর এ কাজটি করতে পারলে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত হবে। ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ গড়ার স্বপ্নপূরণের পথ সুগম হবে।


তিনি বলেন, মানবসম্পদ উন্নয়নে তথ্য প্রযুক্তির সাথে নিজেদের সংযুক্ত করার কোন বিকল্প নেই। এ জন্য তৃণমূল পর্যায়ে ইন্টারনেট সেবার বিস্তার ঘটাতে হবে। এ লক্ষ্যে উল্লাপাড়ায় ১০টি শেখ রাসেল কম্পিউটার ল্যাব স্থাপন করা হয়েছে, যা পর্যায়ক্রমে বৃদ্ধি করা হবে।


স্পিকার বলেন, অর্থনৈতিক ও সামাজিক সকল সূচকে বাংলাদেশ এখন শক্ত ভিতের উপর অবস্থান করছে। বর্তমানে বাংলাদেশ ধারাবাহিকভাবে ৭ শতাংশ হারে প্রবৃদ্ধি অর্জন করছে। রেমিটেন্স, রিজার্ভ এর পরিমাণও বাড়ছে। এগিয়ে যাচ্ছে বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে।


স্পিকার বলেন, বাংলার অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানের এক আঙুলের ইশারায় দিকহারা জাতি খুঁজে পেয়েছিল নতুন ঠিকানা। সকল প্রতিকূলতা পেরিয়ে মুক্তিযোদ্ধারা বঙ্গবন্ধুর আহবানে দেশের স্বাধীনতা ছিনিয়ে এনেছিলেন। 


উপজেলা আওয়ামী লীগের আহবায়ক শহিদুল ইসলাম পুন্নুর সভাপতিত্বে সমাবেশে স্থানীয় সংসদ সদস্য তানভীর ইমাম, সংসদ সদস্য আমজাদ হোসেন মিলন, সংসদ সদস্য সেলিনা বেগম স্বপ্না, জেলা প্রশাসক কামরুন্নাহার সিদ্দিকী, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ, পৌর মেয়র এস এম নজরুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান মারুফ বিন হাবিব, সমাজকর্মী ও সংগঠক মাহিম ইমাম প্রমুখ বক্তব্য রাখেন।