ঢাকা, মঙ্গলবার ১৬, জুন ২০২৬ ৬:৫৩:০০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র? যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ় স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে

নারীদের প্রথম বিভাগ ক্রিকেট শুরু

খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৩৯ পিএম, ১৬ নভেম্বর ২০১৮ শুক্রবার

শুরু হলো নারীদের প্রথম বিভাগ ক্রিকেট লিগ। উদ্বোধনী দিনে আজ দু’টি ম্যাচ অনুষ্ঠিত হয়। দিনের এক ম্যাচে মিরপুর বয়েজ ক্রিকেট ক্লাবকে ১৪৪ রানে হারিয়েছে সিটি ক্লাব। আরেক ম্যাচে মিরপুর প্রমিলা ক্রিকেট ক্লাবকে ৫২ রানে হারিয়েছে ইন্দিরা রোড ক্রীড়া চক্র।

 


মিরপুর সিটি ক্লাব মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। এ সময় উপস্থিত ছিলেন নারী উইংয়ের প্রধান শফিউল আলম চৌধুরী নাদেল।

 


প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় সিটি ক্লাব। মুক্তা আক্তারের ৪৮ ও তানজিলার ৪৭ রানে ভর করে নির্ধারিত ৪০ ওভারে ৫ উইকেটে ২৪৬ রান করে সিটি ক্লাব। জবাব দিতে নেমে সুবিধা করতে পারেনি মিরপুর বয়েজ ক্রিকেট ক্লাব। নির্ধাতির ৪০ ওভারে তারা তোলে ৯ উইকেটে ১০২ রান। সিটি ক্লাবের রিয়া ও নুপুর নেন তিনটি করে উইকেট। ম্যাচ সেরা হয়েছেন মুক্তা আক্তার।