নারীর কর্মসংস্থানে ভূমিকা রাখছে পুনাক: আইজিপি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৪৪ পিএম, ৩০ জুন ২০২০ মঙ্গলবার
নারীর কর্মসংস্থানে ভূমিকা রাখছে পুনাক: আইজিপি
বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) এবং পুনাক’র প্রধান পৃষ্ঠপোষক ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) বলেছেন, দেশে নারীর কর্মসংস্থান ও জনকল্যাণে ভূমিকা রাখছে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক)। আগামীতে অসহায় নারীদের পাশে থেকে পুনাক আরও বেশি উদ্ভাবনী কার্যক্রম হাতে নিবে।
সোমবার দুপুরে পুলিশ হেডকোয়ার্টার্সে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) নতুন সভানেত্রী বেগম জীশান মীর্জা’র নেতৃত্বে পুনাক নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাতকালে তিনি এসব কথা বলেন।
এ সময় পুনাক নেতৃবৃন্দ এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে আজ মঙ্গলবার ডিএমপি পুলিশের জনসংযোগ ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশ পরিবারের নারী সদস্যদের সার্বিক কল্যাণে পুনাককে একটি শক্তিশালী সংগঠনে পরিণত করার জন্য সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন আইজিপি।
এতে আরও বলা হয়, নিজেদের মধ্যে সম্প্রীতির পাশাপাশি পুনাক দেশ ও জনগনের পাশে রয়েছে সবসময়। বিভিন্ন সময়ে অসহায়, দুস্থ মহিলাদের সেলাই মেশিন উপহার দেয়া, ঈদ-পূজা-পার্বণে নারীদের বিভিন্ন উপহার সামগ্রী দেয়া, প্রশিক্ষণের ব্যবস্থা করা, মেলার আয়োজন করা সহ নানাবিধ কল্যাণমূলক কার্যক্রম হাতে নিয়ে থাকে পুনাক। হত-দরিদ্রদের জন্য সময়ে সময়ে পুনাকের বিভিন্ন কর্মমূখী ও কল্যাণমূলক কার্যক্রম দৃষ্টি আকর্ষণ করেছে অনেকের।
ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌজন্য সাক্ষাতকালে পুনাক নেতৃবৃন্দ আইজিপি ড. বেনজীর আহমেদ বিপিএম (বার)কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
আইজিপি’ও পুনাক’র নতুন সভানেত্রীসহ অন্যান্য নেতৃবৃন্দকে ধন্যবাদ ও ফুলেল শুভেচ্ছা জানান।
সাক্ষাৎকালে পুনাক সভানেত্রী বর্তমান অবস্থা থেকে পুনাককে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে আইজিপির সহযোগিতা কামনা করেন।
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- ৯৬ বছর পর উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম
- বিশ্বকাপের রাজা ব্রাজিল: এক সোনালি সাম্রাজ্যের গল্প
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম








