ঢাকা, শুক্রবার ১৭, জুলাই ২০২৬ ২০:১১:৫২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীর সড়কে যেন গর্তের রাজত্ব, প্রতিদিন দুর্ভোগে লাখো মানুষ বৃষ্টির প্রভাবে সবজির দামে ঊর্ধ্বগতি, স্থিতিশীল মাছ-মাংসের দাম ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ফাইনালে গুরু-শিষ্য মুখোমুখি ৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা

নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে তাদের কর্মমূখী শিক্ষায় শিক্ষিত করতে হবে : মেহের আফরোজ

আপডেট: ০৫:৩৯ এএম, ৩ আগস্ট ২০১৫ সোমবার

2015-08-02_6_72724 স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, গাজীপুর : মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, জাতীয় অর্থনৈতিক কর্মকান্ডে নারীদের অংশগ্রহণ এবং নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে হলে যথাযথ আইন প্রণয়নের পাশাপাশি তাদেরকে কর্মমূখী শিক্ষায় শিক্ষিত করতে হবে।  তিনি বলেন, নারীদেরকে কর্মমূখী শিক্ষায় শিক্ষিত করতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় মহিলাদেরকে গতানুগতিক বিভিন্ন প্রশিক্ষণের পাশাপাশি কম্পিউটার প্রশিক্ষণ, মোবাইল সার্ভিসিং, আধুনিক গার্মেন্টস প্রশিক্ষণ, অটোমোবাইল ও সিএনজি মেরামত এবং সিএনজি চালনার মতো কারিগরী শিক্ষা প্রদান করছে। তিনি রোববার (২ আগস্ট) গাজীপুরের কালীগঞ্জের নোয়াপাড়ায় শহীদ ময়েজ উদ্দিন মহিলা আবাসিক প্রশিক্ষণ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহা-পরিচালক শাহীন আহমেদ চৌধুরী, অধিদপ্তরের পরিচালক মো. জাকির হোসেন, কালীগঞ্জ উপজেলার চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ ও আওয়ামী লীগ নেতা মো. আমিনুল ইসলাম। প্রতিমন্ত্রী বলেন, প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণের পর এই অঞ্চলের অদক্ষ মহিলারা বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ গ্রহণ করে জীবিকা নির্বাহের সুযোগ পাবে। প্রশিক্ষণ কেন্দ্রটি ঢাকার নিকটবর্তী হওয়ায় চাকরী বাজারের চাহিদানুযায়ী প্রশিক্ষিত নারীরা কর্মক্ষেত্রে অন্তর্ভূক্তির সুযোগ পাবে। ফলে নারীদের বেকারত্ব দূর হবে। পারিবারিক এবং জাতীয় জীবনে নারীদের আত্মসম্মান বৃদ্ধি পাবে। তিনি বলেন, সরকার নোয়াখালীর সোনাইমুড়ি, নারায়নগঞ্জের আড়াইহাজার ও মঠবাড়িয়া উপজেলায় এ ধরনের প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণের প্রকল্প হাতে নিয়েছে। প্রতিমন্ত্রী জানান, শহীদ ময়েজ উদ্দিন মহিলা আবাসিক প্রশিক্ষণ কেন্দ্রটি ১২ কোটি টাকা ব্যয়ে ৬ তলা ভবন নির্মাণ করা হবে। এই প্রশিক্ষণ কেন্দ্রে ৫০ জন নারী সার্বক্ষণিক থাকা-খাওয়া ও প্রশিক্ষণের সুযোগ পাবে। প্রতিমাসে প্রত্যেককে ৫শ’ টাকা বৃত্তি প্রদান করা হবে। তিনি বলেন, এখানে আধুনিক গার্মেন্টস, বেসিক কম্পিউটার, এমব্রয়ডারী, বিউটিফিকেশন, মোবাইল ফোন সার্ভিসিং ও ফুড প্রসেসিং প্রভৃতি ক্যাটাগরীতে ৩ মাস মেয়াদী প্রশিক্ষণ প্রদান করা হবে। মেহের আফরোজ চুমকি বলেন, ১৯৭৫ সালের এই মাসে ষড়যন্ত্রকারীরা বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করে নারী উন্নয়নসহ বাংলাদেশের সার্বিক অগ্রগতির গলা চেপে ধরেছিল। বাংলাদেশ পেছনের দিকে চলছিল। হত্যা, সন্ত্রাস, দূর্ণীতিতে ছেয়ে গিয়েছিল এদেশ। তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ তার সঠিক নেতৃত্ব ও পরিচয় পেয়েছে। ফলে বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশে পরিণত হতে যাচ্ছে। ০৩.০৮.২০১৫

এই বিভাগের জনপ্রিয়