নারীর ক্ষমতায়নে বাংলাদেশ সারাবিশ্বে দৃষ্টান্ত: শিল্পমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:৪৭ পিএম, ২৯ জুন ২০২৪ শনিবার
শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বক্তব্য রাখছেন।
শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, নারীর ক্ষমতায়নে বাংলাদেশ সারাবিশ্বের কাছে একটি অসাধারণ দৃষ্টান্ত। সাম্প্রতিক বছরগুলোতে অর্থনৈতিক কর্মকান্ডে নারীদের অংশগ্রহণ বেশ বেড়েছে।
তিনি আজ শনিবার রাজধানীর গুলশানে হোটেল ওয়েস্টিনের বলরুমে নারীদের আন্তর্জাতিক জনকল্যাণমূলক সংগঠন ‘ইনার হুইল’ আয়োজিত ‘ইনার হুইল ডিস্টিক্ট ৩৪৫’ এর ১০ম ডিস্ট্রিক্ট অ্যাসেম্বলিতে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
নূরুল মজিদ মাহমূদ হুমায়ুন বলেন, দেশের জনসংখ্যার অর্ধেক নারী এবং সাম্প্রতিক বছরগুলোতে অর্থনৈতিক কর্মকান্ডে নারীদের অংশগ্রহণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের নারীবান্ধব নীতি ও কর্মসূচি প্রণয়ন এবং সেগুলোর যথাযথ বাস্তবায়নের ফলে এটি সম্ভব হয়েছে।
মন্ত্রী বলেন, গ্লোবাল জেন্ডার গ্যাপ ইনডেক্স রিপোর্ট ২০২০ অনুযায়ী, দক্ষিণ এশীয় সাতটি দেশের মধ্যে একমাত্র বাংলাদেশ শীর্ষ ১০০টি দেশের তালিকায় স্থান পেয়েছে যেখানে বিশ্বের ১৫৩টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিলো ৫০তম। ২০২০ সালে বাংলাদেশে কর্মজীবী নারীর সংখ্যা ১৬ দশমিক ২ মিলিয়ন থেকে ১৮ দশমিক ৬ মিলিয়নে উন্নীত হয়েছে।
মন্ত্রী বলেন, একশো বছর আগে ১৯২৪ সালে যুক্তরাজ্যের ম্যানচেস্টারে রোটারিয়ানদের স্ত্রী তথা সমাজে প্রাধিকারপ্রাপ্ত ও অগ্রগামী নারীদের একটি দল লৈঙ্গিক সমতা ও নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীদের সার্বিক কল্যাণের উদ্দেশ্যে ‘ইনার হুইল’ নামে জনকল্যাণমূলক সংগঠনটি প্রতিষ্ঠা করেন,যার শাখা-প্রশাখা আজ বাংলাদেশ সহ সারাবিশ্বে ছড়িয়ে পড়েছে। বর্তমানে বিশ্বের ১০৪টি দেশ ও অঞ্চলে ‘ইনার হুইল’ কার্যক্রম পরিচালনা করছে।
‘ইনার হুইল ডিস্টিক্ট ৩৪৫’এর ২০২৩-২৪ মেয়াদের চেয়ারম্যান শারমিন রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তৃতা করেন ‘ইনার হুইল’এর ন্যাশনাল রিপ্রেজেন্টেটিভ নাঈমা সাখাওয়াত।
অনুষ্ঠানে ২০২৪-২৫ মেয়াদে ‘ইনার হুইল ডিস্টিক্ট’ এর নবনির্বাচিত চেয়ারম্যান ফারাহনাজ কাইয়ুমকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
ইনার হুইল-এর চলতি বছর ১০০তম বর্ষপূর্তিতে সংগঠনে বিশেষ অবদান রাখায় পূর্ববর্তী বোর্ড ডিরেক্টর দিলরুবা আহমেদ, পিএনআর শারমিন হোসেন, ট্রিউন গ্রুপের পরিচালক কাজী ওয়াহিদুল আলম এবং এনটিভির বার্তা প্রধান জহিরুল আলমকে সম্মানিত করা হয়।
বর্তমান কার্যকরী কমিটি ও পরবর্তী কমিটির সম্মেলন হিসেবে সার্বিক অনুষ্ঠানটি হোস্ট করে ৩১টি ক্লাব। ইনার হুইলের এ সমাবেশের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে-‘সাইন ব্রাইট, কেয়ার ফর হিউমিনিটি’।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা






