নারীর চরিত্র হনন সম্পর্কিত প্রতিবেদন ভিডিও ছবি প্রচার বন্ধে রিট
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৪৮ পিএম, ২৫ আগস্ট ২০২১ বুধবার
ফাইল ছবি।
গণমাধ্যমসহ সব ধরনের প্রচার মাধ্যমে নারীর চরিত্র সম্পর্কিত প্রতিবেদন, ভিডিও এবং ছবি প্রচার-প্রকাশ বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে আজ বুধবার একটি রিট পিটিশন দায়ের করা হয়েছে।
বিচারপতি মো.মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লা সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চে এই রিটের ওপর আগামী সপ্তাহে শুনানি হতে পারে।
সুপ্রিমকোর্টের আইনজীবী তাসমিয়াহ নুহিয়া আহমেদ গণমাধ্যমকে আজ এ কথা বলেন।
তিনি বলেন, রিট অবেদনে বলা হয়েছে, মূল ধারার গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন ডিজিটাল প্লাটফর্মে ব্যক্তি বিশেষ করে নারীর সম্পর্ক ও ব্যক্তি জীবন নিয়ে চরিত্র ও মানহানিকর প্রতিবেদন, ভিডিও, ছবি প্রচার ও প্রকাশ করা হচ্ছে। এসব প্রতিবেদন, ভিডিও, ছবি ডিজিটাল নিরাত্তাকে হুমকির মুখে ফেলছে। সেই সঙ্গে তা সংবিধানের ২৭, ২৮, ৩১, ৩২, ৩৯ ও ৪৪ অনুচ্ছেদকে লঙ্ঘন করছে। এছাড়া এসব প্রতিবেদন, ভিডিও ও ছবি সাংবাদিকতার নৈতিকতাকে প্রশ্নবিদ্ধ করছে। তিনি বলেন, সম্প্রতি
মোসারাত জাহান মুনিয়া, সাবরিনা আরিফ চৌধুরী ও পরীমণিকে নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার-প্রকাশিত ব্যক্তিগত ছবি, ভিডিও ও প্রতিবেদন
বিষয় উল্লেখ করেন।
তিনি বলেন, তাদের বিষয়ে আনীত মামলার বিষয়বস্তুর সঙ্গে গনমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে প্রচার ও প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন ভিডিওর কোনো সম্পর্ক নেই। লক্ষ্য করা যাচ্ছে ব্যক্তিকে টার্গেট করেই ব্যক্তিগত বিষয় প্রচার ও প্রকাশ করা হচ্ছে। এই আইনজীবী আরও বলেন, যখনই আমরা নারীর ক্ষমতায়ন হয়েছে বলে দাবী করছি তখন নারীকে টার্গেট করে এসব করা হচ্ছে। এ বিষয়ে সরকারের কনসার্নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
রিটকারী আইনজীবী বলেন, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান, ডাক ও টেলিযোগাযোগ সচিব, তথ্য সচিবকে রিটে রেসপনডেন্ট করা হয়েছে। রিটে দাখিলকরা সুনির্দিষ্ট কয়েকটি প্রতিবেদন ও ভিডিও গণমাধ্যম থেকে রিমুভে নির্দেশনার পাশাপাশি রুলের আর্জি পেশ করা হয়েছে।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা






