নারীর প্রতি সহিংসতারোধে কাজ করতে হবে: স্পিকার
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩০ পিএম, ১০ ডিসেম্বর ২০২১ শুক্রবার
সংগৃহীত ছবি
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, নারী সহিংসতা প্রতিরোধে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় একযোগে কাজ করতে হবে। এ সময় তিনি সকল ক্ষেত্রে নারী সম্পৃক্ততা বৃদ্ধি করার ওপর গুরুত্বারোপ করেন।
বাংলাদেশ জাতীয় সংসদ, ইউএনডিপি বাংলাদেশ এবং বাংলাদেশস্থ সুইজারল্যান্ড দূতাবাস আয়োজিত সংসদ ভবনের উত্তর প্লাজায় ‘নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ পক্ষ’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্পিকার এসব কথা বলেন। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ পক্ষ অনুষ্ঠানটি ২৫ নভেম্বর শুরু হয়ে আজ ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবসে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এর আগে উপস্থিত সকলকে সাথে নিয়ে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধন করেন। এসময় তিনি বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি স্বাগত বক্তব্যে বলেন, সহিংসতা প্রতিরোধে সর্বস্তরের জনগণকে সচেতন করতে হবে।
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেছা ইন্দিরা অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে বলেন, বর্তমান সরকার নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ।
হুইপ ইকবালুর রহিম তৃতীয় লিঙ্গের লোকজনের জন্য দিনাজপুরে নির্মিত আশ্রয়ন প্রকল্প নিয়ে বক্তব্য রাখেন। নারী নির্যাতন প্রতিরোধ উপলক্ষে গৃহীত পদক্ষেপসমূহ নিয়ে মেহের আফরোজ চুমকি এমপি বক্তব্য রাখেন।
সূচনা বক্তব্য রাখেন অ্যারোমা দত্ত এমপি, ২০০১ সালে সংঘটিত নারীর প্রতি রাজনৈতিক সহিংসতা নিয়ে বক্তব্য রাখেন সাগুফতা ইয়াসমিন এমিলি এমপি এবং নারীর প্রতি সহিংসতা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উক্তি পাঠ করেন আদিবা আনজুম মিতা এমপি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী উন্নয়নের রোল মডেল উল্লেখ করে স্পিকার বলেন, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতা তৈরী করে সমাজে পরিবর্তন আনতে হবে। আইনী ব্যবস্থা সহজ করে সহজে প্রতিকারের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। কর্ম পরিবেশ, যাতায়াতের সুব্যবস্থা ও নারীর প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তনের মাধ্যমে সহিংসতা প্রতিরোধ সম্ভব। এ সময় তিনি নারীদের জন্য নিরাপদ ও সমতার বিশ্ব নিশ্চিত করতে সকলকে একযোগে কাজ করার আহবান জানান।
চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে নারীদের শিক্ষা ও কর্মসংস্থানের ওপর গুরুত্বারোপ করেন।
সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত মিজ নাথালি চুয়ার্ড বলেন, বাংলাদেশে অনেক প্রতিবাদী সাহসী নারী রয়েছেন যারা সমাজের রোল মডেল। নারীর প্রতি সহিংসতা মোকাবেলায় নারী ও পুরুষ একসাথে কাজ করার বিকল্প নাই।
ইউএনডিপি বাংলাদেশ এর আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জী বলেন, বাল্যবিয়ে এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সময়ের সাথে বিশ্বের জনগণ অধিকতর সচেতন হচ্ছে। এক্ষেত্রে নৈতিক শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
এসময় বাল্যবিয়ে প্রতিরোধ এবং সহিংসতার শিকার নারী ও তাদের অভিভাবকগণ অনুষ্ঠানে অভিজ্ঞতা ব্যক্ত করেন।
এসময় স্পিকার ও আমন্ত্রিত অতিথিবৃন্দ শিল্পকলা একাডেমির পরিবেশিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। অনুষ্ঠানে সৈয়দা রুবিনা আক্তার এমপি, শবনম জাহান এমপি, কানিজ ফাতেমা আহমেদ এমপি ও জাকিয়া তাবাসসুম জুঁই এমপি কবিতা আবৃত্তি করেন।
হুইপ মাহবুব আরা বেগম গিনি এমপি ও নাহিদ ইজাহার খান এমপির সঞ্চালনায় অনুষ্ঠানে মতিয়া চৌধুরী এমপি, রওশন আরা মান্নান এমপি, খোদেজা নাসরিন আক্তার এমপি, বাসন্তী চাকমা এমপি, উম্মে ফাতেমা নাজমা বেগম এমপিসহ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্যবৃন্দ, জাতীয় সংসদের কর্মকর্তাবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে
- কাল পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’









